স্টাফ রিপোটার: বিএনপির ক্রীড়া সম্পাদক ও ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব আমিনুল হক বলেছেন, বর্তমান শাসকগোষ্ঠী দীর্ঘ দেড়যুগ দেশটাকে শোষণ করে আসছে। শিক্ষাব্যবস্থা, স্বাস্থ্যব্যবস্থা, বিচার ব্যবস্থাসহ সকল সেক্টর আজ ধ্বংসের পথে। জনগণের বাকস্বাধীনতা কেড়ে নিয়ে জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে দেশে একদলীয় শাসনব্যবস্থা কায়েম করেছে। সরকারদলীয় নেতাকর্মীদের লুটপাটের কারানে দেশের অর্থনীতি আজ ভঙ্গুর অবস্থায় পতিত হয়েছে। এ সরকারকে দ্রুততম সময়ের মধ্যে সরাতে না পারলে দেশ একশ বছর পিছিয়ে যাবে।
শনিবার বিমানবন্দর সিভিল অ্যাভিয়েশনো ঢাকা মহানগর উত্তর বিমানবন্দর সাংগঠনিক ওয়ার্ড বিএনপি আয়োজিত এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আমিনুল বলেন, আওয়ামী লীগ বিরোধী দলে থাকলে দেশে ধ্বংসাত্বক চালায়। আর ক্ষমতায় আসলে রাষ্ট্রের সার্বভৌমত্ব অন্য রাষ্ট্রের কাছে বিকিয়ে দেয়। এই দলটি সবসময়ই হত্যার রাজনীতি করে। ৭২ থেকে ৭৫ সালেও এই আওয়ামী লীগ বিরোধী মতের হাজার হাজার জনতাকে হত্যা করেছে। আজ সেই আওয়ামী লীগই দেশের গণতন্ত্রকামী মানুষকে হত্যা করছে, গুম করছে। নিক্ষেপ করা হচ্ছে অন্ধকার কারাগারে।
তিনি বলেন, কতটা নিষ্ঠুর হলে এ সরকার বিরোধী মতের নেতাকর্মীদের বাসায় না পেলে আটক করা হয় তার বাবাকে, মাকে। এমনকি পায় না নিজ ভাই এবং সন্তানও। এ অত্যাচারী শাসক পৃথিবীর অনেক স্বৈরশাসককে হার মানিয়েছে। তবে, কোনো স্বৈরশাসকের পতনই কিন্তু ভালভাবে হয়নি। তা বর্তমান শাসকগোষ্ঠীকে মনে রাখতে হবে।
আব্দুর রউফ-এর সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন ঢাকা উত্তর বিএনপির যুগ্ন আহবায়ক মুস্তাফিজুর রহমান সেগুন, মো: আকতার হোসেন, হাজী মো: মোস্তফা জামান, সদস্য আলাউদ্দিন সরকার টিপু, শাহীনুর আলম মারফত, মো: আফাজ উদ্দিন আফাজ, দপ্তরের দায়িত্বপ্রাপ্ত এ বি এম এ রাজ্জাকসহ থানা, ওয়ার্ড বিএনপি ও অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
স্টাফ রিপোর্টার: ২০২৬-২৭ অর্থবছরের জন্য জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেটের উপর আলোচনায় অংশ নিয়ে পরস্পর বিরোধী বক্তব্য রেখেছেন সরকার ও বিরোধী দলীয় সদস্যরা। সরকারি দলের সদস্যরা বলেছেন, মসজিদ আল্লাহর ঘর, সেখ ...
স্টাফ রিপোর্টার: জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি হাসানুল হক ইনুর রায় আগামী ৩০ জুন মঙ্গলবার ঘোষণা করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।আন্তর ...
ডেস্ক রিপাের্ট: কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের সাবেক সংসদ সদস্য ও কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সহসভাপতি সেলিমা আহমাদ মেরী মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৬ বছর।রবিবার ২১ জুন বাংলাদেশ সময় রা ...
স্টাফ রিপোর্টার: প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে বিরোধী জোট এনসিপির সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদের বক্তব্যকে কেন্দ্র করে জাতীয় সংসদে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে ...
সব মন্তব্য
No Comments