বকশীগঞ্জ প্রতিনিধি মোঃ রুবেল মিয়া: জামালপুরের বকশীগঞ্জে গরু বোঝাই ইঞ্জিন চালিত ভটভটি উল্টে এক গরু ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
এ ঘটনায় আহত হয়েছে আরও ২ গরু ব্যবসায়ী।নিহত গরু ব্যবসায়ী শেখ সাধীন (৪৫) দেওয়ানগঞ্জ উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়নের দপরপাড়া গ্রামের ভান্ডারী শেখের পুত্র ।স্থানীয় সূত্রে জানা যায়,
শনিবার রাত ৯ টার দিকে বকশীগঞ্জ নঈম মিয়ার হাট থেকে কয়েকটি গরু কিনে ইঞ্জিন চালিত ভটভটি করে নিজ বাড়িতে ফিরছিলেন গরু ব্যবসায়ী শেখ সাধীন ও অন্যানরা ।ভটভটি টি উপজেলার বগারচর ইউনিয়নের সারমারা বাজার এলাকায় গেলে গরু বোঝাই ভটভটি টি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে তিন গরু ব্যবসায়ী গুরুতর আহত হয়। দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে সারমারা বাজারের আশরাফ উদ্দিন হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শেখ সাধীনকে মৃত ঘোষণা করেন।
বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবদুল আহাদ খান,ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।তিনি জানান আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধিঃ শেরপুরের ঝিনাইগাতীতে এক ইউপি সদস্যসহ ৪ মাদককারবারিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। বুধবার (২৯ এপ্রিল)ভোর রাতে উপজেলার নলকুড়া ইউনিয়নের ডাকাবর গ্রামের শীর্ষ মাদক সম্রাট ফারু ...
সৈয়দ রাসেল আহমদ,সিলেট অফিস: আগামী ২ মে প্রধানমন্ত্রী তারেক রহমান এর সিলেট সফরকে ঘিরে পুরো জেলায় ব্যাপক প্রস্তুতি চলছে। এ সফরকে কেন্দ্র করে সিলেটবাসী উষ্ণ অভ্যর্থনার জন্য প্রস্তুত বলে জানিয়েছেন বিএন ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর কামরাঙ্গীরচর ও কেরাণীগঞ্জ এলাকায় অভিযান পরিচালনা করে উগ্রবাদী সংগঠনের চার সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা-রমনা বিভাগ।
ডিএমপি ...
নিতিশ চন্দ্র বর্মন পঞ্চগড়; আর নয় শব্দদুষণ, চাই সুস্থ জীবন এই প্রতিপাদ্য কে সামনে পঞ্চগড়ে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস পালিত হয়েছে। প্রতিবছরের ন্যয় এপ্রিল মাসের শেষ বুধবার তথ ...
সব মন্তব্য
No Comments