ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি॥ মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ফুটপাত দখল করে রাখা অবৈধ স্থাপনার বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালিত হয়েছে। এই অভিযান পরিচালনা করেন কসবা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ছামিউল ইসলাম। অভিযানে কসবা পৌর শহরের পুরাতন বাজার এলাকার ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনার অভিযোগে অর্ধ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। পৌর শহরের প্রধান সড়কের পাশে বর্জ্য অপসারণের ড্রেনের উপর নির্মিত এসব স্থাপনা সরিয়ে নেয়ার জন্য দু'দিন আগে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নোটিশ দেয়া হলেও এই সময়ের মধ্যে কেউ স্থাপনা সরিয়ে না নেয়ায় গতকাল ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ ছামিউল ইসলাম জানান, দীর্ঘদিন ধরে পৌরসভার ড্রেনেজ ব্যবস্থা ও ফুটপাতের উপর বিভিন্ন স্থাপনা গড়ে একটা শ্রেনীর ব্যবসায়ী দখল করে রেখেছিলো। উচ্ছেদ অভিযানের মাধ্যমে এগুলো মুক্ত করা হয়েছে। স্থানীয় জনসাধারণের চলাচলের সুবিধার্থে এই ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে। অভিযানের সময় কসবা সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ আতিকুর রহমান ও কসবা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আবদুল কাদেরসহ অন্যরা উপস্থিত ছিলেন।
পিরোজপুর অফিস : পিরোজপুরের কাউখালী উপজেলার সরকারি কাউখালী গান্ডতা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে শিক্ষক সংকট নিরসনের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থী, অভিভাবক ও সচেতন নাগরিকরা। সোমবার (২৩ জুন ...
অনিক রায়,ফরিদপুর অফিস: ফরিদপুরের মধুখালী উপজেলায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের হেফাজতে থাকা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কর্মী মির্জা ইশতিয়াক আহমেদ প্রান্তের (২৮) মৃত্যুর ঘটনায় জেলা গোয়েন্দা পুলিশের ভ ...
উজিরপুর প্রতিনিধি: বরিশালের উজিরপুরে দরিদ্র, অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে চাল বিতরণ এবং সিএসপিবি প্রকল্পের আওতায় সুবিধাবঞ্চিত, ঝুঁকিপূর্ণ ও প্রতিবন্ধী শিশুদের মাঝে ফ্যামিলি কিট বক্স ও নারিকেল চারা বিত ...
সুজয় ঘোষ, নড়াইল: এক সময় জ্ঞানপিপাসু মানুষের পদচারণায় মুখর থাকত নড়াইলের গ্রন্থাগারগুলো। বইয়ের তাকের সামনে দাঁড়িয়ে নতুন বই খোঁজা, পাঠকক্ষের প্রতিটি আসন ভরে ওঠা কিংবা পছন্দের বইয়ের জন্য অপেক্ষা করা ছিল ন ...
সব মন্তব্য
No Comments