ডেস্ক রিপোর্ট: বাংলাদেশর কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি কমরেড মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক কমরেড রুহিন হোসেন প্রিন্স বৃহস্পতিবার ( ১৮ মে ২০২৪) এক বিবৃতিতে বিকল্প কর্মসংস্থানের নিশ্চয়তা ব্যতিত ব্যাটারিচালিত যানবাহন বন্ধের ঘোষণায় তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়ে বলেন, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ঢাকা মহানগরীতে ব্যাটারিচালিত যানবাহন চলাচল বন্ধের যে ঘোষণা দিয়েছে তা নগরীর ১০ লক্ষ মানুষকে কর্মহীন করবে। এ সকল মানুষের বিকল্প কর্মসংস্থান ও জীবিকার নিশ্চয়তা না করে এই ঘোষণার মধ্য দিয়ে সরকার তাদের জীবন-জীবিকা বিপর্যয়ের মুখে ঠেলে দিচ্ছে।
বিবৃতিতে নেতৃবৃন্দ আরও বলেন, ব্যাটারিচালিত যানবাহন প্রায় ৫০ লক্ষ মানুষের কর্মসংস্থানসহ দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তাদের আয়ের টাকা গ্রামে যায়, ঐ অর্থনীতি ও জনজীবনকে সচল রাখতেও বিশেষ ভূমিকা রাখে।
বিবৃতিতে বলা হয়, এ সকল যানবাহনকে আরও আধুনিকায়ন করে বিআরটিএ কর্তৃক লাইসেন্স প্রদানের মধ্য দিয়ে বিপুল রাজস্ব আয় ও রিকশা চালকদর অমানবিক অবস্থার অবসান সম্ভব।
বিবৃতিতে সরকার এই ঘোষণা অবিলম্বে প্রত্যাহার করে স্বকর্মসংস্থান সৃষ্টিকারী মেহনতি মানুষের জীবন-জীবিকার অধিকার নিশ্চিত করার দাবি জানানো হয়।
স্টাফ রিপোর্টার: জ্বালানি তেলের দাম বৃদ্ধি, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি, গ্যাস-বিদ্যুৎ-পানি সংকট এবং বেহাল আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সমাবেশ করেছে গণতান্ত্রিক যুক্তফ্রন্ট।মঙ্গ ...
পঞ্চগড় প্রতিনিধি: পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, ফ্যাসিবাদের সঙ্গে কোনো ধরনের আপস বা আতাত না করে দলীয় নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে। একই সাথে তিনি বলেছেন, আসন্ন স্থানীয় নির্বাচনে জয় ...
স্টাফ রিপোর্টার: মিরপুরে রাড্ডা স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন করেছে গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় প্রতিনিধি দল।আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর ২০২৬) গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী (ভারপ্রাপ্ত) দেওয়ান আ ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর মগবাজারের কেন্দ্রীয় কার্যালয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে জরুরি ব্রিফিং করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আজ ২৮ সেপ্টেম্বর সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় আয়োজিত এই ব্রিফিংয়ে বক ...
সব মন্তব্য
No Comments