আনিছ আহমেদ, শেরপুর:বাল্য বিবাহ-রোধকরণ ও মাদকাসক্তের কুফল বর্ণনা করে, শেরপুরের ঝিনাইগাতী উপজেলার গজনী, বিডি ০৪২১ এর কো-অর্ডিনেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।
২৯মে ২০২৪খ্রি সকাল ১০টা হতে দুপুর ১.২০ পর্যন্ত নানান কর্মসূচির মধ্যে দিয়ে প্রজেক্ট হলরুমে কো-অর্ডিনেশন প্রোগ্রাম ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটি পি.এল.সি কমিটির সভাপতি পাঃ যনাথন বনোয়ারীর সভাপতিত্বে সমাজকর্মী মিঃ দায়ূদ চিসিমের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
এসময় উক্ত প্রকল্প ম্যানেজার জনেন্দ্র চাম্বুগং প্রকল্পর কার্যক্রম প্রজেক্টরের মাধ্যমে উপস্থিতিদের মাঝে তুলে ধরেন । বাল্যবিবাহ ও মাদকাসক্ত রোধকরণে কি কি পদক্ষেপ গ্রহণ করা যায় সে সম্পর্কে সকলে মিলে মুক্ত আলোচনা করেন।
"কম্প্যাশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ" এর অর্থায়নে অলাভজনক প্রকল্প "মধ্যে ও দক্ষিণ শিশু উন্নয়ন প্রকল্প " সারা বাংলাদেশে ৯৮টি উপজেলায় ৫৪৫৯০ শিশু ও যুব নিয়ে কাজ করেন। তার মধ্য ঝিনাইগাতী উপজেলাও অন্তর্ভুক্ত। উপজেলার কাংশা ইউনিয়নের অসহায়, দুঃস্থ ঝরে পরা ৩৫০টি পরিবারের শিশু ও যুবকদের উন্নয়ন নিয়ে স্বাস্থ্য ও শিক্ষা নিয়ে কাজ করে আসছে তারা।
অন্যান্যদের মধ্যে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন শ্রীবরদি উপজেলার ট্রাইবাল এসোসিয়েশনের চেয়ারম্যান প্রন্জল এম সাংমা, স্থানীয় ইউপি সদস্য গোলাপ মিয়া, ধর্মীয় নেতা বিহার জাম্বিল, কাজী সাইফুল্লাহ, কমিউনিটি লিডার প্রভাত কবি, এনজিও কর্মকর্তা অমল চিরান, সুজল চিসিম ও সাংবাদিক মোরাদ হোসেন (চান)।
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: অবৈধভাবে আত্মঘাতী ড্রেজার দিয়ে বালু উত্তোলনের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছানোর পর পরই বালু খেকোরা হামলা চালিয়ে পিটিয়ে গুরুত্বর আহত করেছে এক সাংবাদিককে। এসময় তার সাথে থাকা ক্যামেরা ...
স্টাফ রিপোর্টার: সংসদ সদস্যের মৌখিক নির্দেশনায় চলমান প্রকল্পের কাজ বন্ধ। উপজেলা পর্যায় ৩২৯ টি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ (টিএস সি)স্থাপন দ্বিতীয় পর্যায় শুরু হলে স্থানীয় সংসদ সদস্য রুহুল আমি ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: বরিশালে আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্রে সজ্জিত হয়ে সড়ক অবরোধ ও মিছিল করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতারা। ঠেকাতে গেলে ছুড়েছেন ককটেল ও পেট্রল বোমা। এতে বিঘ্নিত হয়েছে দেশ ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো : বরিশাল-ঢাকা মহাসড়কের পাশ্ববর্তী জনগুরুত্বপূর্ণ এলাকায় নির্মানাধীন গৌরনদী মডেল মসজিদ ও ইসলামি সাংস্কৃতিক কেন্দ্রের নির্মাণ কাজ রহস্যজনক কারণে বন্ধ রাখা হয়েছে। এ ঘটনার প্রতিব ...
সব মন্তব্য
No Comments