পাভেল ইসলাম মিমুল রাজশাহী ব্যুরো: রাজশাহী মহানগরীর তেরোখাদিয়া পশ্চিম পাড়া এলাকার অবসরপ্রাপ্ত আর্মি সার্জেন্ট জাহিদুল ইসলাম এর বিরুদ্ধে এক নারীর শ্লীলতাহানি করার অভিযোগ উঠেছে। এবিষয়ে ভুক্তভোগী একই এলাকার সাইদুল ইসলামের স্ত্রী ঝর্না বেগম শনিবার বেলা তিনটার সময় রাজশাহী মহানগরীর মাস্টার কিচেন নামক রেষ্টুরেন্টে সংবাদ সম্মেলন করেছেন। সংবাদ সম্মেলনে ঝর্নার পক্ষে লিখিত বক্তব্য পাঠ করছেন ভুক্তভোগীর ননদ আকতারী খাতুন।
লিখিত বক্ত্যব্যে জানা যায়,গত তিন মাস থেকে অবসর প্রাপ্ত আর্মি সার্জেন্ট জাহিদুল ইসলাম ঝর্নাকে নানা রকম ভাবে কু-প্রস্তাব দিয়ে আসছিলেন।
এর মধ্যে গতকাল ৭জুন শুক্রবার দুপুরে পাশের বাড়ি শ্যামলীর বাসায় পানি নেয়ার জন্য তিনি গেলে অভিযুক্ত জাহিদুল ইসলাম তার হাত ধরে টানা টানি শুরু করে। এসময় তার চিৎকারে আসে পাশের লোকজন এগিয়ে আসলে জাহিদুল ইসলাম চলে যায়।
এবিষয়ে ঝর্না বেগম নগরীর রাজপাড়া থানায় অভিযোগ পত্র দাখিল করেছেন।সংবাদ সম্মেলন থেকে অবসরপ্রাপ্ত আর্মি সার্জেন্ট জাহিদুল ইসলামের বিচার দাবি করেন ভুক্তভোগী ঝর্না বেগম। সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর স্বামী সাইদুল ইসলামসহ তার প্রতিবেশিরা উপস্থিত ছিলেন।
এমন অভিযোগ বিষয়ে অবসরপ্রাপ্ত আর্মি সার্জেন্ট জাহিদুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি বলেন,ঝর্না বেগমের সাথে তার বাড়ি করার সময় থেকে একটু শত্রুতা ছিলো। সে প্রতিনিয়ত তাদের আজে বাজে ভাষায় গালিগালাজ করতো।
গতকাল শুক্রবার ও এমন গালিগালাজ ও হাতাহাতির সময় আমি তাকে প্রতিহত করতে তার হাত ধরেছিলাম তার কোন শ্লীলতাহানী করিনি বলে জানান তিনি।
অন্যদিকে ঝর্না বেগমের অভিযোগ বিষয়ে রাজপারা থানার এ.এস আই আশরাফুজ্জামানের কাছে জানতে চাইলে তিনি বলেন,আমি ঘটনাস্থলে গিয়েছিলাম।ঘটনা যাচাই বাছাই করে অবসরপ্রাপ্ত আর্মি সার্জেন্ট জাহিদুল ইসলাম ঝর্না বেগমের হাত ধরে টানাটানি করেছে এমন ঘটনার সত্যতা পেয়েছি। থানার অফিসার ইনচার্জকে জানিয়ে পরবর্তি আইনানুগত ব্যবস্থা গ্রহন করা হবে।
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: অবৈধভাবে আত্মঘাতী ড্রেজার দিয়ে বালু উত্তোলনের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছানোর পর পরই বালু খেকোরা হামলা চালিয়ে পিটিয়ে গুরুত্বর আহত করেছে এক সাংবাদিককে। এসময় তার সাথে থাকা ক্যামেরা ...
স্টাফ রিপোর্টার: সংসদ সদস্যের মৌখিক নির্দেশনায় চলমান প্রকল্পের কাজ বন্ধ। উপজেলা পর্যায় ৩২৯ টি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ (টিএস সি)স্থাপন দ্বিতীয় পর্যায় শুরু হলে স্থানীয় সংসদ সদস্য রুহুল আমি ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: বরিশালে আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্রে সজ্জিত হয়ে সড়ক অবরোধ ও মিছিল করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতারা। ঠেকাতে গেলে ছুড়েছেন ককটেল ও পেট্রল বোমা। এতে বিঘ্নিত হয়েছে দেশ ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো : বরিশাল-ঢাকা মহাসড়কের পাশ্ববর্তী জনগুরুত্বপূর্ণ এলাকায় নির্মানাধীন গৌরনদী মডেল মসজিদ ও ইসলামি সাংস্কৃতিক কেন্দ্রের নির্মাণ কাজ রহস্যজনক কারণে বন্ধ রাখা হয়েছে। এ ঘটনার প্রতিব ...
সব মন্তব্য
No Comments