বশেমুরবিপ্রবি প্রতিনিধিঃ গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) এক শিক্ষার্থীকে দলবদ্ধ ধর্ষণ ও আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলার বিচারের দাবিতে ৫ম দিনের মত আন্দোলন করছে শিক্ষার্থীরা।
আজ রবিবার (২৮ ফেব্রুয়ারি) প্রশাসনিক ভবনের সামনে ধর্ষণের বিচারের দাবিতে ৫ম দিনের মত আন্দোলন চালিয়ে যাচ্ছে।
আজ সকাল ১০ টায় সংবাদ সম্মেলন করে আন্দোলনরত শিক্ষার্থীরা ৫ম দিনের কর্মসূচি ঘোষণা করেছে। কর্মসূচিসমূহের মধ্যে বিকাল সাড়ে ৪ টায় মুখে কালো কাপড় ও হাত বেধে প্রতিবাদ এবং সন্ধ্যা ৭ টার ধর্ষকের কুশপুত্তলিকা দাহ করবার কথা রয়েছে।
এদিকে বেলা ১২ টায় ধর্ষণের বিচারের দাবিতে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয়ের বিদেশি শিক্ষার্থীরা। এসময় তারা ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দাবি করেন। একইসাথে বাংলাদেশ, এশিয়াসহ সারা বিশ্ব থেকে এধরণের মানবাধিকার লঙ্ঘনের মত অপরাধের সুষ্ঠ বিচারের দাবি জানান।
প্রসঙ্গত, বুধবার (২৩ ফেব্রুয়ারি) রাত ৯টা ২৫ মিনিটের দিকে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে তুলে নিয়ে গণধর্ষণের ঘটনা ঘটে। যার বিচার চেয়ে শিক্ষার্থীরা প্রথমে সদর থানা এবং পরে মহাসড়ক অবরোধ করে। এরপর আন্দোলনরত শিক্ষার্থীদের উপর স্থানীয় সন্ত্রাসীদের হামলায় উপাচার্য ড. এ কিউ এম মাহবুবসহ একাধিক শিক্ষক ও শতাধিক শিক্ষার্থী আহত হয়েছেন।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: দেশের চারটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ দিয়েছে সরকার। সোমবার ৮ জুন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের পৃথক চারটি প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত জানানো হ ...
স্টাফ রিপোর্টার: শিক্ষা প্রশাসনের শীর্ষ পদে বড় ধরনের পরিবর্তন এনেছে সরকার। একই দিনে ঢাকা, যশোর, রাজশাহী, কুমিল্লা ও মাদ্রাসা শিক্ষা বোর্ডসহ ছয়টি শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে। একই স ...
স্টাফ রিপোর্টার: চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে আগামী ২০ জুলাই। সোমবার (৮ জুন) সচিবালয়ে সরকারের তিন মাসের কর্মপরিকল্পনা নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে শ ...
স্টাফ রিপোর্টার: ঈদুল আজহা, সাপ্তাহিক ছুটি ও সরকারি ছুটি মিলিয়ে টানা ১৬ দিন বন্ধ থাকার পর আজ রোববার থেকে দেশের প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে আবারও শুরু হচ্ছে নিয়মি ...
সব মন্তব্য
No Comments