সোনাগাজী প্রতিনিধি: সোনাগাজী এনায়েত উল্লাহ মহিলা কলেজে একাদশ শ্রেণীর ওরিয়েন্টেশন ক্লাস, নবীন বরণ ও জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা বুধবার (২মার্চ) সকালে কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
অধ্যক্ষ প্রফেসর মোঃ রুহুল আমিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজের প্রতিষ্ঠাতা ও সভাপতি বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব এনায়েত উল্লাহ।
ইসলাম শিক্ষা বিভাগের প্রভাষক আবু আহমদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- ন্যাশনাল ব্যাংকের সাবেক ব্যাবস্থাপক অধ্যাপক শাহজাহান ফিরোজ।
শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন- কলেজের ব্যাবস্থাপনা বিভাগের প্রভাষক ও সোনাগাজী উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জোবেদা নাহার মিলি, ভর্তি কমিটির আহবায়ক এবং পৌরনীতি ও সুশাসন বিভাগের প্রভাষক জান্নাতুল ফেরদৌস মিতা।
শুভেচ্ছা বক্তব্য রাখেন- দৈনিক আমাদের সময় প্রতিনিধি সাংবাদিক ওমর ফারুক। শিক্ষক সাহাব উদ্দিন, শাহ আলম ও আবু সুফিয়ান প্রমূখ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলোয়াত করেন- দ্বাদশ শ্রেণীর ছাত্রী ফাতেমা মেহেজাবিন। নবীনদের মধ্যে মানবিক বিভাগের ছাত্র বিবি ফাতেমা, দ্বিতীয় বর্ষের পক্ষ থেকে বক্তব্য রাখেন ফাতেমা মেহেজাবিন।
অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ ও কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
স্টাফ রিপোর্টার: ঢাকায় যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গোর এবং বাংলাদেশে নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর মধ্যে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। কূটনৈতিক সূত্রে জানা গেছে, যুক্তরাষ্ ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশে তার প্রথম সরকারি সফর শেষে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক যুক্তরাষ্ট্রের বিশেষ দূত রাষ্ট্রদূত সার্জিও গর।সফরকা ...
স্টাফ রিপোর্টার: ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের মূল্য নির্ধারণ করেছে সরকার। আগস্ট মাসের জন্য প্রতি লিটার ডিজেল ১১৫ টাকা, অকটেন ১৪৫ টাকা, পেট্রোল ১৪০ টাকা ও কেরোসিন ১৩৫ টাকায় অপরিবর্তিত রাখা হয়েছে।ব ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার লক্ষ্যে ঢাকায় এসেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গর। বৃহস্পতিবার ৩০ জুলাই দুপুরে তিন দিনের স ...
সব মন্তব্য
No Comments