মোঃ মহশীন আলী, রংপুর অফিস: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার জাবরহাট বাজারে জমি-জমা নিয়ে, গত ১২ জুন বৃহস্পতিবার সকালে দুই পক্ষের মধ্যে মারামারি ও লুটপাটের ঘটনা ঘটে। এ ঘটনায় পীরগঞ্জ থানায় জাহিদুর রহমান ডলার, আনোয়ারুল ইসলামসহ ৯ জন ও আরো অজ্ঞাত ২০/২৫ জনের নামে একটি এজাহার দায়ের করে ভুক্তভোগী ব্যক্তি আব্দুর রশিদ।
সরে জমিনে গিয়ে দেখা যায়, বাজারের পার্শ্ববর্তী আব্দুর রশিদ এর নির্মাণাধীন বাড়ির সাথে ২৫ শতাংশের এক খন্ড জমিতে বাড়িসহ বেশ কয়েকটি দোকান ও কিছু অংশ ফাঁকা পরে আছে।
ভুক্তভোগী আব্দুর রশিদ বলেন, জাবর হাট মৌজার ১৫৩ নং খতিয়ানের ৫৭৫ ও ৫৭৬ নং দাগে ১ একর ১৩ শতাংশ জমির পৈত্রিক সূত্রে মালিক তিনি। সব জমি দীর্ঘদিন ধরে তারা ভোগ দখলে আছে । তার ২৫ শতাংশ জমিতে বাড়ি, গাছ-পালা ও দোকান ছিল। তার জমিতে স্থাপনা তৈরি করতে গেলে, স্কুল কমিটির পক্ষ থেকে তাকে বাধা দেয়া হয়। ফলে সে কোর্টের শরনাপন্ন হন। কোর্ট তার পক্ষে রায় দেন। গত বৃহস্পতিবার সকালে হঠাৎ ২০/২৫ জন লোক নিয়ে জাহিদুর রহমান ডলার তার জমি দখলের চেষ্টা করে। বাঁধা দিতে গেলে তার ছেলে ও স্ত্রী'কে ব্যাপক মার-ধর করে ও তার স্ত্রী'র শ্লীলতাহানি করে। এবং জমিতে থাকা গাছ-পালা কেটে নেয়, স্থাপনা তৈরির দশ হাজার ইট, সিমেন্ট সব লুটপাট করে নিয়ে যায়। তিনি এসব বিষয়ে পীরগঞ্জ থানায় একটি এজাহার জমা করেছেন। তিনি এসবের সুষ্ঠু বিচার দাবি করেন।
অপর দিকে জাহিদুর রহমান ডলারের সাথে কথা হলে তিনি জানান, তিনি জাবর হাট উচ্চ বিদ্যালয়ের অভিভাবক কমিটির সদস্য। ওই জমি বিদ্যালয়ের নামে রয়েছে। আব্দুর রশিদ জমিতে স্হাপনা তৈরী করতে আসলে আমরা বাধা দিয়েছি মাত্র।
বাজারে থাকা সাধারণ মানুষ প্রশাসনের কাছে এই জমি সংক্রান্ত সমস্যা নিরসনের জোর দবি জানান।
পীরগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) মোবাইলের মাধ্যমে জানান, এজাহার পেয়েছি। আইন মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
রাহাদ সুমন, বরিশাল : বন্ধুর বিয়েতে এসে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় নিহত হয়েছেন কুয়েত প্রবাসী সোহেল ফকির (২৪)।ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২৩ জুন) দুপুর একটার দিকে বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদী উপজেলার খাঞ্জাপুরে ...
সুজন বিপ্লব, ঝিনাইদহ: ঝিনাইদহে রাষ্ট্রীয় অনুদানের তালিকায় অস্তিত্বহীন ও নামসর্বস্ব সাংস্কৃতিক সংগঠন ঠাঁই পেয়েছে বলে অভিযোগ উঠেছে। নিষ্ক্রিয় সংগঠনগুলোকে সাংস্কৃতিক প্রতিষ্ঠানে অনুদানের মঞ্জুরি দেওয়ায় অ ...
অনিক রায়,ফরিদপুর অফিস: আওয়ামীলীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে সম্ভাব্য আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ফরিদপুরে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।সরকারের নির্দেশনা অনুযায়ী সোমবার (২২ জুন) ...
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের প্যাথলজি বিভাগের ইনচার্জের বিরুদ্ধে শোকজের পরও স্বপদে বহাল থাকার অভিযোগ উঠেছে। মেডিকেল টেকনোলজিস্ট থাকা সত্ত্বেও পরিচ্ছন্নক ...
সব মন্তব্য
No Comments