কলাপাড়া (পটুয়াখালী )প্রতিনিধি।। কুয়াকাটায় ১১শ’ ২ জন জেলের মাঝে ৬৫ দিনের অবরোধের দ্বিতীয় পর্যায়ের ভিজিএফ’র ৩০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। বুধবার সকালে পৌর প্রশাসক ও কলাপাড়া উপজেলা সহকারী ভূমি (রাজস্ব) কর্মকর্তা কৌশিক আহমেদের উপস্থিতিতে এ চাল বিতরণ করা হয়। এ সময় পৌর পরিষদের কর্মকর্তা কর্মচারী ছাড়াও পৌর বিএনপির সভাপতি আঃ আজিজ মুসুল্লি, সাধারণ সম্পাদক মতিউর রহমান সহ বিএনপির নেতৃবৃন্দ উপস্থিতি ছিলেন।
পৌরসভা সুত্রে জানাগেছে, ৬৫ দিনের অবরোধে জেলে প্রতি ৮৪ কেজি চাল বরাদ্দ করা হয়। এর মধ্যে প্রথম পর্যায়ে ৫৪ কেজি করে চাল বিতরণ করেন। দ্বিতীয় পর্যায়ে ৩০ কেজি করে দুই দফায় মোট ৮৪ কেজি চাল জেলে প্রতি বিতরণ করা হয়েছে।
রাহাদ সুমন, বরিশাল: সরকারি চাকরির বিধিমালা লঙ্ঘন করায় বরিশালের বানারীপাড়া উপজেলার বিশারকান্দি ইউনিয়নের ভূমি উপ সহকারী কর্মকর্তা সাজাপ্রাপ্ত আসামী আছমা আক্তারকে চাকরি থেকে অপসারন করা ...
পিরোজপুর অফিস: পিরোজপুর জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে অসহায় রিকশাচালক ও কর্তব্যরত ট্রাফিক পুলিশ সদস্যদের মাঝে ছাতা বিতরণ করা হয়েছে। বুধবার (১ জুলাই) সকালে জেলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে আয় ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: বরিশালের বানারীপাড়ার কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগ নেতা ফজলে রাব্বীকে রাজধানী থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৩০ জুন) তাকে মিরপুর মডেল থানায় দায়েরকৃত একটি সন্ত্রাস বিরোধী ...
ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় স্কুলে যাতায়াতকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে ভয়াবহ সংঘর্ষে সুমন শেখ (২১) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ২০ ...
সব মন্তব্য
No Comments