আন্তর্জাতিক ডেস্ক: মধ্যরাতে আফগানিস্তানে বিমান হামলা চালিয়েছে পাকস্তান। এতে কমপক্ষে ১০ জন নিহত হয়েছেন। এদের মধ্যে ৯ জনই শিশু।
আফগান কর্তৃপক্ষ দাবি করেছে, মধ্যরাতে দেশটির দক্ষিণ-পূর্বঞ্চলীয় খোস্ত প্রদেমের একটি বাড়িতে ওই বোমা হামলা চালানো হয়েছে।
এছাড়া পৃথম মামলায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।
আফগানস্তানের ক্ষমাসীন তালেবান সরকারের বরাত দিয়ে মঙ্গলবার (২৫ নভেম্বর) সংবাদমাধ্যম আল জাজিরা এতথ্য জানিয়েছেন।
তালেবান সরকারের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ জানান, খোস্ত প্রদেশের গোরবুজ জেলায় মধ্যরাতে এই হামলা হয়। পাকিস্তানের আগ্রাসী বাহিনী স্থানী বাসিন্দা ওয়ালিয়াত খানের বাড়ি বোমা মেরে ধ্বংস করে দিয়েছে।
তিনি আরও দাবি করেন, হামলায় ৯ শিশু (পাঁচ ছেলে ও চার মেয়ে) ও এক নারী নিহত হয়েছেন।
মুজাহিদ জানান, এর পাশাপাশি উত্তর-পূর্বঞ্চলের কুনার ও পূর্বঞ্চলের পাকতিকা প্রদেশেও কয়েকটি বামান হামলা হয়েছে। সেখানে অন্তত চার বেসামরিক নাগরিক আহত হয়েছে।
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে নতুন করে সংঘাত ছড়িয়ে পড়েছে। পৃথক দুই ঘটনায় রাজ্যে অন্তত ৫ জন নিহত হয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম ডেকান ...
আন্তর্জাতিক ডেস্ক: ক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে সংঘাত শুরু হলে তা আগের চেয়ে অনেক বেশি ধ্বংসাত্মক রূপ নিতে পারে বলে সতর্ক করেছে মিসর। দেশটির পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাতি বলেছেন, এমন সংঘাতের প্রভ ...
আন্তর্জাতিক ডেস্ক: উত্তরাখণ্ডের চামোলি জেলায় জোশিমঠ-বদ্রীনাথ রুটে নিখোঁজ হওয়া বেসরকারি হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে। দুর্ঘটনায় চালক ও ৫ যাত্রীসহ মোট ৬ জনই নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে জেলা প্রশাসন। ভা ...
আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলে গত ২৭ অক্টোবর অনুষ্ঠিত ২৬তম নেসেট নির্বাচনের পর সরকার গঠন নিয়ে গভীর রাজনৈতিক অচলাবস্থা তৈরি হয়েছে। ১২০ আসনের পার্লামেন্টে সরকার গঠনের জন্য প্রয়োজন ৬১ আসন, কিন্তু প্রধান ...
সব মন্তব্য
No Comments