স্টাফ রিপোর্টার: এখন থেকে এসএসসিতে দেশের সব শিক্ষাবোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়া হবে। এইচএসসি পরীক্ষাও এই নিয়মে হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
বৃহস্পতিবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এতদিন এই দুই পাবলিক পরীক্ষা শিক্ষাবোর্ডগুলো আলাদা প্রশ্নপত্রে নিত।
শিক্ষামন্ত্রী বলেন, দেশের সব শিক্ষার্থীর জন্য একই স্ট্যান্ডার্ড বা মানদণ্ড থাকা উচিত। বিশ্বজুড়ে যদি বড় প্রতিযোগিতামূলক পরীক্ষা অভিন্ন প্রশ্নে হতে পারে, তবে আমাদের দেশেও তা সম্ভব। আমরা আগামী বছর থেকে এই পদ্ধতি চালুর বিষয়ে কি করা যায় সে চিন্তাভাবনা করছি।
এর আগে বুধবার শিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক সভায় অভিন্ন প্রশ্নপত্রে এসএসসি ও এইচএসসি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত করা হয় বলে সভায় উপস্থিত একাধিক কর্মকর্তা জানিয়েছেন।
সংবাদ সম্মেলনে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহ্দী আমিন এ সময় উপস্থিত ছিলেন।
শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, নতুন নিয়মে সাধারণ শিক্ষা বোর্ডগুলোর অধীনে এসএসসি ও এইচএসসি পরীক্ষা একই প্রশ্নপত্রে অনুষ্ঠিত হবে। তবে মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষা আলাদা প্রশ্নপত্রেই হবে। শিক্ষার্থীদের মেধা যাচাইয়ে সমতা আনতে এবং প্রশ্নফাঁসের ঝুঁকি কমাতে এই উদ্যোগ নেওয়া হচ্ছে বলে মন্ত্রণালয় জানিয়েছে।
স্টাফ রিপোর্টার: ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৮০৭ জন মেধাবী শিক্ষার্থীকে জমকালো আয়োজনে ক্রেস্ট ও গাছের চারা দিয়ে সংবর্ধনা দিয়েছে রাজধানীর ডেমরার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান শামসুল হক খা ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) সিনিয়র শিক্ষার্থীদের বিরুদ্ধে র্যাগিংয়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মো. শরিফুল ইসলাম নামে এক নবীন শিক্ষার্থী ঘটনাস্থলে জ্ঞান হারিয়ে অসুস্থ হয়ে পড়েছেন। ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ‘ফুললি ফান্ডেড’ বা সম্পূর্ণ অর্থায়িত বৃত্তির ঘোষণা দিয়েছিল পাকিস্তান। কিন্তু আবেদন, পরীক্ষা ও দীর্ঘ বাছাই প্রক্রিয়া শেষে মাস্টার্সে নির্বাচিতদের হাতে ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ‘ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড-২০২৬’ পেয়েছেন সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের দুই কৃতি শিক্ষার্থী। তারা হলেন গণিত বিভাগের অনার্স ২০১৯-২০ শিক্ষাবর্ষের কানিজ ফা ...
সব মন্তব্য
No Comments