স্টাফ রিপোটার: গার্মেন্ট শ্রমিকদের কারখানাভিত্তিক রেশন ও আবাসনের জন্য জাতীয় বাজেটে বরাদ্দের দাবিতে হুঁশিয়ারি জানিয়েছে গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র। আজ ২৪ মে ২০২৪, শুক্রবার বেলা ১১টায়, রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত শ্রমিক সমাবেশ থেকে আসন্ন বাজেটে গার্মেন্ট শ্রমিকের রেশনের জন্য সুনির্দিষ্ট বরাদ্দ না থাকলে সকল শিল্প এলাকায় আন্দোলন গড়ে তোলার ঘোষণা দেয়া হয়। সমাবেশে গার্মেন্ট টিইউসি নেতৃবৃন্দ বলেন, শ্রমিকরা ২৫ হাজার টাকা মজুরি দাবি করে পেয়েছে মাত্র ১২ হাজার ৫শ’ টাকা। তখন সরকার ও মালিকপক্ষ রেশন, বাসস্থানের বিষয়ে পদক্ষেপের অঙ্গীকার করেছে। এবারের বাজেটেও যদি শ্রমিকদের ফাঁকি দেয়া হয়, শ্রমিকরা তার উপযুক্ত জবাব দেবে।
গার্মেন্ট টিইউসি’র সভাপতি শ্রমিকনেতা মন্টু ঘোষের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শাহজাহানের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, সংগঠনের সাধারণ সম্পাদক সাদেকুর রহমান শামীম, সহ-সভাপতি জলি তালুকদার, জিয়াউল কবির খোকন, সহকারী সাধারন সম্পাদক মঞ্জুর মঈন, কেন্দ্রীয় নেতা দুলাল সাহা, আব্দুস সালাম বাবুল, আজিজুল ইসলাম, শাহীন আলম, মাসুদ রানা প্রমুখ।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পীকার ব্যারিস্টার কায়সার কামাল এমপি'র সভাপতিত্বে আজ (মঙ্গলবার) বাংলাদেশ জাতীয় সংসদের কেবিনেট কক্ষে রাষ্ট্রপতি নির্বাচন, ২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক স ...
স্টাফ রিপোর্টার: এক দিনের ব্যবধানে বাংলাদেশের সরকারের শীর্ষ পর্যায়ের তিন ব্যক্তির সঙ্গে বৈঠক করে ঢাকা ছেড়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। সোমবার (১০ আগস্ট) বিকেলে নয়াদিল্লির উ ...
স্টাফ রিপোর্টার: আজ সচিবালয়ে মন্ত্রিসভার ১৬তম বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে ‘ভিসা নীতিমালা-২০২৬’-এর খসড়া অনুমোদন করা হয়েছে। বিদেশিদের বাংলাদেশে আগমন ও প্রস্থানকে সহজ ও সুশৃঙ্খল করা ...
স্টাফ রিপোর্টার: মানবাধিকারের প্রতি শ্রদ্ধাবোধ রাষ্ট্রের অন্যতম অঙ্গীকার এবং মানবাধিকার সংরক্ষণ, উন্নয়ন এবং নিশ্চিতকরণ রাষ্ট্রের অন্যতম মূল লক্ষ্য। এছাড়া জাতিসংঘের সার্বজনীন মানবাধিকারের ঘোষণাসহ মানব ...
সব মন্তব্য
No Comments