রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সদ্য অপসারিত উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব গোলাম ফারুক এবং জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ও অপসারিত বানারীপাড়া পৌর মেয়র অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীলসহ ৯৬ জন দলীয় নেতা-কর্মীকে আসামী করে মামলা দায়ের করা হয়েছে। এরমধ্যে ৫৬ জনকে সুনির্দিষ্ট ও ৩০/৪০ জনকে অজ্ঞাতনামা আসামী করা হয়েছে।
রোববার (২৫ আগস্ট) বরিশাল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালতে বানারীপাড়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আনিস মৃধা বাদী হয়ে নালিশী মামলা করেন। আদালতের বিচারক শারমিন সুলতানা নালিশী অভিযোগ মামলা হিসেবে রুজু করে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য বানারীপাড়া থানার ওসিকে নির্দেশ দেন। এর প্রেক্ষিতে এদিন রাতেই থানায় মামলা রুজু করা হয়। মামলার উল্লেখযোগ্য অপর আসামীরা হলেন বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও চাখারের সাবেক ইউপি চেয়ারম্যান খিজির সরদার, সহ-সভাপতি ও চাখারের ইউপি চেয়ারম্যান সৈয়দ মজিবুল ইসলাম টুকু, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সুব্রত লাল কুন্ডু ও অধ্যাপক জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক ও অপসারিত উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুল হুদা, ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা আব্দুল হাইয়ান, সদস্য ও সৈয়দকাঠি ইউপির সাবেক চেয়ারম্যান আঃ মন্নান মৃধা, সদস্য শামসুল আলম মল্লিক ও সেলিম সরদার, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ শহিদুল ইসলাম, উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক ফারুক বেপারী, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফোরকান আলী হাওলাদার, পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সুমন খান, আওয়ামী লীগ সমর্থক ব্যবসায়ী শাহ আলম বেপারী, ত্রিনাথ পোদ্দার খায়রুল ইসলাম ও মোঃ ছিরণ, যুবলীগ নেতা মনির মল্লিক, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মনির হোসেন খান, চাখার ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মাসুম বিল্লাহ, সলিয়াবাকপুর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য রফিকুল ইসলাম।
মামলায় আসামীদের বিরুদ্ধে ২০১৮ সালের ২ মে বাদীর ব্যবসা প্রতিষ্ঠান,পাইপসহ দুটি বালুর ড্রেজার ও বসত ঘরে হামলা-ভাংচুর অগ্নিসংযোগ, নারীর শ্লীলতাহানি এবং লুটপাটের অভিযোগ আনা হয়েছে। এ প্রসঙ্গে বানারীপাড়া থানার ইন্সপেক্টর (তদন্ত) মোমিন উদ্দিন জানান, আদালতের নির্দেশে থানায় মামলাটি রুজু করা হয়েছে।
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : মোবাইল ফোনে পরিচয়ের সূত্রধরে ইতালি প্রবাসী পরিচয়ে প্রেমের ফাঁদে ফেলে এক নারীর (৩৫) সাথে সম্পর্ক গড়ে তোলে প্রতারক শান্ত। পরে বিয়ের প্রলোভন দেখিয়ে ওই নারীকে লঞ্চে নিয়ে বাড়িতে ...
আহাছানুল মতিন নান্নু প্রতিনিধি বোচাগঞ্জ দিনাজপুর: বোচাগঞ্জ উপজেলার ৪৩ নম্বর কড়ই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নির্ধারিত সময়ে শিক্ষকরা উপস্থিত না হওয়ায় বিদ্যালয় প্রাঙ্গণে অপেক্ষা করতে দেখা গেছে কোমলম ...
রাহাদ সুমন, বরিশাল: সরকারি চাকরির বিধিমালা লঙ্ঘন করায় বরিশালের বানারীপাড়া উপজেলার বিশারকান্দি ইউনিয়নের ভূমি উপ সহকারী কর্মকর্তা সাজাপ্রাপ্ত আসামী আছমা আক্তারকে চাকরি থেকে অপসারন করা ...
পিরোজপুর অফিস: পিরোজপুর জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে অসহায় রিকশাচালক ও কর্তব্যরত ট্রাফিক পুলিশ সদস্যদের মাঝে ছাতা বিতরণ করা হয়েছে। বুধবার (১ জুলাই) সকালে জেলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে আয় ...
সব মন্তব্য
No Comments