আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের বাণিজ্যিক রাজধানী করাচির একটি ব্যস্ত শপিং কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ৩০ জনের দগ্ধ মরদেহ উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। নিহতদের মধ্যে এখন পর্যন্ত ১৫ জনের পরিচয় নিশ্চিত করা গেছে বলে জানিয়েছে পুলিশ।
বুধবার করাচির দক্ষিণ জোনের উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) আসাদ রাজা এক সংবাদ ব্রিফিংয়ে জানান, নগরীর গুল প্লাজার দ্বিতীয় তলায় অবস্থিত ‘দুবাই ক্রোকারিজ’ নামের একটি দোকান থেকেই মরদেহগুলো উদ্ধার করা হয়। আগুনের তীব্রতায় বেশিরভাগ মরদেহই মারাত্মকভাবে দগ্ধ হওয়ায় পরিচয় শনাক্ত করতে বেগ পেতে হচ্ছে।
পুলিশ কর্মকর্তা আরও জানান, বাকি মরদেহগুলোর পরিচয় নিশ্চিত করতে ফরেনসিক পরীক্ষা ও নিখোঁজ ব্যক্তিদের তথ্য সংগ্রহের কাজ চলছে। এ ঘটনায় আগুন লাগার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে এবং ভবনের নিরাপত্তা ব্যবস্থাও খতিয়ে দেখা হচ্ছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অগ্নিকাণ্ডের সময় দোকানটির ভেতরে একাধিক ব্যক্তি আটকা পড়েন, যার ফলে হতাহতের সংখ্যা বেড়ে যায়। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এ বিষয়ে নিশ্চিত করে কিছু জানানো সম্ভব নয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
ঘটনাটি করাচিতে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয় প্রশাসন নিহতদের পরিবারের সঙ্গে যোগাযোগ করছে এবং প্রয়োজনীয় আইনি ও মানবিক সহায়তার আশ্বাস দিয়েছে।
আন্তর্জাতিক ডেস্ক: জার্মানির বার্লিনে প্রাইড অনুষ্ঠান চলাকালে জনতার ভিড়ের মধ্যে গাড়ি চালিয়ে দেওয়ার ঘটনায় একজন নিহত ও ১৬ জন আহত হয়েছেন। ঘটনার পর সন্দেহভাজনকে শনাক্ত করেছে পুলিশ এবং তাকে ধরতে রাজধ ...
আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার দখলে থাকা ইউক্রেনের জাপোরিঝিয়া অঞ্চলের একটি পর্যটন ক্যাম্পে রাতভর হামলায় চার শিশুসহ ১১ জন নিহত হয়েছেন। রাশিয়ার নিযুক্ত স্থানীয় কর্তৃপক্ষ শনিবার এই তথ্য জানিয়েছে। হামল ...
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এবং আন্দোলনকারীদের উত্থাপিত অন্যান্য দাবি মেনে নেওয়ার আশ্বাস দেওয়ার পর আনুষ্ঠানিকভাবে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দিয়েছে কক ...
আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলের খাইবার পাখতুনখাওয়া প্রদেশে আত্মঘাতী বোমা হামলায় ১২ সেনাসহ ১৫ জন নিহত হয়েছেন। শুক্রবার (২৪ জুলাই) পাকিস্তানের সেনাবাহিনী এক বিবৃতিতে এ তথ্য জানিয়ে ...
সব মন্তব্য
No Comments