ফুলতলা, খুলনা প্রতিনিধিঃ- মানব পাচার থেকে উদ্ধার প্রাপ্ত নারী পুরুষদের জন্য আশ্বাস প্রকল্পের উদ্যোগে বৃহঃস্পতিবার ফুলতলা ইউনিয়ন পরিষদ হলরুমে সকাল ১০ টায় মানব পাচার প্রতিরোধে কমিটির সদস্যদের দায়-দায়িত্ব ও করণীয় বিষয়ক এক ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি কাজী আশরাফ হোসেন আশু’র সভাপতিত্বে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান শেখ আবুল বাশার, জেলা প্রকল্প কর্মকর্তা মঈন উদ্দিন, মনিটরিং প্রকল্প কর্মকর্তা জিয়াউল ইসলাম জিয়া, ফুলতলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক গৌর হরি দাস, প্রধান শিক্ষক আনোয়ার হোসেন, ইউপি সদস্য কাজী রাজিব হোসেন, মোঃ মহির শেখ, রিক্তা ইসলাম, কবিতা পারভীন, স্বাস্থ্য পরিদর্শক অলোকা রায় প্রমুখ। সভায় বক্তারা মানব পাচারের বিভিন্ন ক্ষতিকর দিক তুলে ধরে তা থেকে পরিত্রানের উপায় আলোচনা করেন।
স্টাফ রিপোর্টার: জলবায়ু ঝুঁকি মোকাবিলায় বাংলাদেশ, ভুটান ও নেপালের (বিবিএন) মধ্যে আঞ্চলিক ঐক্য জোরদার এবং স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের পরও অভিযোজন অর্থায়ন অব্যাহত রাখার আহ্বান জানিয় ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : তুলির আঁচড়ে ফুটিয়ে তোলা হয়েছে প্রয়াত স্বজনের মুখচ্ছবি। কেউ পরিষ্কার করেছেন সমাধি, কেউ ব্যস্ত ছিলেন মঠ ধোয়া-মোছায়। কোথাও নতুন রঙের প্রলেপ, আবার কোথাও ফুল দিয়ে সাজানো হয়েছে সম ...
স্টাফ রিপোর্টার: আজ শনিবার ঐতিহাসিক ৭ নভেম্বর, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। ১৯৭৫ সালের এই দিনে সিপাহী-জনতার বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশের রাজনীতিতে এক গুরুত্বপূর্ণ মোড় এসেছিল বলে ইতিহাসে লিপিবদ্ধ রয ...
স্টাফ রিপোর্টার: জাতীয় সংসদের ডেপুটি স্পীকার ব্যারিষ্টার কায়সার কামাল বলেছেন, আমাদের পরিচয়ের ক্ষেত্রে পাহাড়, সমতল, জাতি-গোষ্ঠী কিংবা ধর্ম কোনো বিভাজনের কারণ হতে পারে না; আমরা সবাই বাংলাদেশের না ...
সব মন্তব্য
No Comments