ডেস্ক রিপোর্ট : স্বাধীনতা দিবসের সন্ধ্যায় রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতার অংশ হিসেবে বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (২৬ মার্চ) সন্ধ্যা ৬টা ১০ মিনিটে প্রধানমন্ত্রী বঙ্গভবনে পৌঁছান। এ সময় তাঁর সঙ্গে ছিলেন তাঁর কন্যা জাইমা রহমান। বঙ্গভবনে তাদের স্বাগত জানান রাষ্ট্রপতি এবং তাঁর সহধর্মিণী অধ্যাপক রেবেকা সুলতানা।
জানা গেছে, জাতীয় স্টেডিয়ামে স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত একটি প্রীতি ফুটবল ম্যাচ উপভোগ শেষে প্রধানমন্ত্রী বঙ্গভবনে যান। সেখানে রাষ্ট্রপতির সঙ্গে কুশল বিনিময় ও সৌজন্য আলাপ করেন তিনি।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, এটি ছিল প্রধানমন্ত্রীর রাষ্ট্রপতির সঙ্গে আনুষ্ঠানিক সৌজন্য সাক্ষাৎ।
উল্লেখ্য, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর এটি বঙ্গভবনে তাঁদের প্রথম সাক্ষাৎ। এর আগে গত ১৭ ফেব্রুয়ারি সংসদ ভবনে তাঁদের মধ্যে সাক্ষাৎ হয়েছিল।
স্টাফ রিপোর্টার: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে (২০১৮ সাল) রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করা তৎকালীন ৩২ জেলা প্রশাসককে (ডিসি) বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। তারা বর্তমানে যুগ্মসচিব পর্যায়ে কর্ ...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, 'আজকের শিশুরা যদি আগামী দিনে নিজেদেরকে সঠিকভাবে গড়ে তুলতে পারে, তবেই ভবিষ্যতে একটি সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।'আজ সোমবার (২৭ জুলাই) বিকেলে বাংলাদেশ ...
স্টাফ রিপোর্টার: অভিবাসী কর্মীদের অধিকার সুরক্ষা ও ন্যায়বিচার নিশ্চিত করতে অনুসন্ধানী, তথ্যভিত্তিক ও নৈতিক সাংবাদিকতার বিকল্প নেই বলে মত দিয়েছেন বক্তারা। তারা বলেছেন, অভিবাসন খাতে প্র„তারণা, শোষণ ও আই ...
স্টাফ রিপোর্টার: আগামীকাল মঙ্গলবার ২৮ জুলাই সকাল ১১টায় বাংলাদেশ জাতীয় সংসদে মাননীয় ভারপ্রাপ্ত স্পিকারের সাথে সাক্ষাৎ করবে প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। সংসদ সচিবালয়ের সহকা ...
সব মন্তব্য
No Comments