আজ থেকে আবার শুরু হয়েছে করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ

প্রকাশ : 19 Jun 2021
আজ থেকে আবার শুরু হয়েছে করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ

ডেস্ক রিপোর্ট: আজ থেকে আবার শুরু হয়েছে করোনা প্রতিরোধের ভ্যাকসিনের প্রথম ডোজ। গত ২৪ ঘণ্টায় সারাদেশে মোট ৪ হাজার ৩২০ জন প্রথম ডোজ ভ্যাকসিন গ্রহণ করেছেন। এদের মধ্যে ২ হাজার ৯১ জন পুরুষ এবং ২ হাজার ২২৯ জন নারী ভ্যাকসিন গ্রহণ করেছেন। এগুলো সবই সিনোফার্মের ভ্যাকসিন।
গত ২৪ ঘন্টায় দ্বিতীয় ডোজ ২ হাজার ৫৮৯ জন ভ্যাকসিন গ্রহণ করেন। এ নিয়ে মোট দ্বিতীয় ডোজ ৪২ লাখ ৬৬ হাজার ৯৫১ জন ভ্যাকসিন গ্রহণ করেন।
সারা দেশে গত ২৭ জানুয়ারি থেকে ১৯ জুন পর্যন্ত প্রথম ডোজ ভ্যাকসিন মোট ৫৮ লাখ ২০ হাজার ১৫ জন গ্রহণ করেন।

উল্লেখ্য, ১১ মে ২০২১ বিকাল ৫টা ৩০ মিনিট পর্যন্ত সরকার কর্তৃক তৈরিকৃত সুরক্ষা অ্যাপে মোট ৭২ লাখ ৪৮ হাজার ৮২৯ জন ভ্যাকসিন গ্রহণের জন্য নিবন্ধন করেছেন।

সম্পর্কিত খবর

;