গত ২৪ ঘণ্টায় হামে আরও ৩ জনের মৃত্যু

প্রকাশ : 21 Aug 2026
গত ২৪ ঘণ্টায় হামে আরও ৩ জনের মৃত্যু


স্টাফ রিপোর্টার: দেশে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে সন্দেহজনক মৃত্যু হয়েছে ৩ জনের। তবে এ সময়ে হামে আক্রান্ত হয়ে নিশ্চিত কোনো মৃত্যুর তথ্য পাওয়া যায়নি।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, ২০ আগস্ট সকাল ৮টা থেকে ২১ আগস্ট সকাল ৮টা পর্যন্ত দেশে হামে সন্দেহজনক মৃত্যুর সংখ্যা ৩ জন। এ সময়ে নিশ্চিত মৃত্যুর সংখ্যা শূন্য।

নতুন করে সন্দেহজনক মৃত্যুর ঘটনা ঘটেছে ঢাকা, সিলেট ও খুলনা জেলায় একজন করে। অর্থাৎ তিন জেলায় একজন করে মোট তিনজনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, ১৫ মার্চ ২০২৬ থেকে এ পর্যন্ত হামে সন্দেহজনক মৃত্যুর মোট সংখ্যা দাঁড়িয়েছে ৮২৯ জনে। একই সময়ে হামে নিশ্চিত মৃত্যুর মোট সংখ্যা ৯৯ জন।

এদিকে গত ২৪ ঘণ্টায় হাসপাতালে হামে সন্দেহজনক রোগী শনাক্ত হয়েছে ৮৭৬ জন। এ সময়ে হাসপাতাল থেকে ছাড় পেয়েছেন ৬৪ জন। ১৫ মার্চ ২০২৬ থেকে এ পর্যন্ত হাসপাতালে হামে সন্দেহজনক রোগীর মোট সংখ্যা ১ লাখ ৪৭ হাজার ৫৯১ জন। এর মধ্যে মোট ১ লাখ ২৮ হাজার ৮২৫ জন রোগী হাসপাতাল থেকে ছাড় পেয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তর বলছে, হাম পরিস্থিতি পর্যবেক্ষণে নিয়মিতভাবে হাসপাতাল ও মাঠপর্যায়ের তথ্য সংগ্রহ করা হচ্ছে। সন্দেহজনক মৃত্যুর ঘটনাগুলো যাচাই-বাছাই শেষে নিশ্চিত মৃত্যুর সংখ্যা নির্ধারণ করা হবে।

সম্পর্কিত খবর

;