ঢাবিতে পপুলেশন হেলথ প্রফেশনাল মাস্টার্সের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

প্রকাশ : 21 Aug 2026
ঢাবিতে পপুলেশন হেলথ প্রফেশনাল মাস্টার্সের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত


বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সায়েন্সেস বিভাগের ‘Professional Master of Population Health (MPH) Program’-এর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২১ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবন পরীক্ষা কেন্দ্রে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম, প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী।

এ সময় কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান এবং পপুলেশন সায়েন্সেস বিভাগের চেয়ারম্যান অধ্যাপক আবু হাসানাত মোহাম্মদ কিশোয়ার হোসেনসহ বিভাগের শিক্ষকরা উপস্থিত ছিলেন।

বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট শিক্ষক ও কর্মকর্তারা ভর্তি পরীক্ষার সার্বিক পরিবেশ ও ব্যবস্থাপনা পরিদর্শন করেন।

সম্পর্কিত খবর

;