জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ঈদ-উল আযহার নামাজের জামাত সকাল ৮ টায়।

প্রকাশ : 14 Jun 2024
জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ঈদ-উল আযহার নামাজের জামাত সকাল ৮ টায়।

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় (টানেলের নিচে) পবিত্র ঈদ-উল আযহার ২০২৪ এর নামাজের জামাত সকাল ৮টায় অনুষ্ঠিত হবে।


বাংলাদেশ জাতীয় সংসদের চীফ হুইপ, হুইপবৃন্দ, মন্ত্রিপরিষদের সদস্যবর্গ, সংসদ-সদস্য ও সংসদ সচিবালয়ের কর্মচারীসহ মুসল্লীগণ উক্ত জামাতে অংশ নেবেন। উল্লেখ্য, এ জামাত সবার জন্য উন্মুক্ত। জামাতে আগ্রহী মুসল্লীগণকে অংশগ্রহণের জন্য অনুরোধ জানানো হলো।

সম্পর্কিত খবর

;