সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়ায় ২টি গরুসহ চার চোরকে গ্রেফতার করেছে থানা পুলিশ। এসময় চুরির কাজে ব্যবহৃত একটি পিকআপ জব্দ করা হয়। বুধবার (১২ জুলাই) সকালে উপজেলার শালমারা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
আটককৃতরা হলেন, বগুড়ার শিবগঞ্জ উপজেলার মো. নুরুল ইসলামের ছেলে মো. জাহাঙ্গীর আলম (৩৩), বগুড়া সদর উপজেলার ফেরদৌস প্রামাণিকের ছেলে মো. আকাশ (২৫) একই উপজেলার মৃত সন্তোষ প্রামাণিকের ছেলে মো. ইনসান প্রামাণিক (৩০) ও পিকআপ চালক কুষ্টিয়ার মিরপুর উপজেলার জামাল হোসেনের ছেলে মো. বেলায়েত হোসেন (৩২)।
জানা যায়, বুধবার রাতে একটি পিকআপে ২টি গরু চুরি করে পালানোর সময় বগুড়ার শেরপুর থানা পুলিশ গরু চোর চক্রের চার সদস্যকে ধাওয়া করে। পরে তারা রানীরহাট-জামতলী সড়কের বিনগ্রাম বাজারে এসে গরু বোঝাই পিকআপ ফেলে পালিয়ে যায়। স্থানীয় জনগণ বিষয়টি টের পেয়ে তাদের ধাওয়া করে সকালে ইটালী ইউনিয়নের শালমারা এলাকা থেকে আটক করে গণধোলাই দিয়ে সিংড়া থানা পুলিশের কাছে তুলে দেয়। এ ঘটনায় বুধবার দুপুরে মামলা হলে তাদের আদালতে পাঠানো হয়।
সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমান আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, ২টি গরুসহ চার চোরকে আটক করে মামলার মাধ্যমে আদালতে পাঠানো হয়েছে। তারা পেশাদার চোর, বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। এসময় চুরির কাজে ব্যবহৃত একটি পিকআপ জব্দ করা হয়।
পাভেল ইসলাম মিমুল, রাজশাহী ব্যুরো: রাজশাহীর চারঘাট উপজেলায় কেক খাওয়ানোর প্রলোভন দেখিয়ে প্রথম শ্রেণির এক শিশু শিক্ষার্থীকে (৭) ধর্ষণের অভিযোগ উঠেছে প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে।বুধবার (৮ জুলাই) দুপুর আ ...
অনিক রায়,ফরিদপুর অফিস: ফরিদপুরে ঢাকা-বরিশাল মহাসড়কে চলাচলকারী যাত্রীবাহী বাস থামিয়ে ‘শ্রমিক কল্যাণ’ তহবিলের নামে রশিদ দিয়ে অর্থ আদায়ের অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। দীর্ঘদিন ধরে চলা এ কার্যক্রম ...
রাহাদ সুমন | বরিশাল ব্যুরো: ফ্যাসিস্টের দোসর ও জুলাই আন্দোলনের বিরোধিতার অভিযোগ তুলে বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. এসএম মনিরুজ্জামান শাহীনকে তার কার্যালয় থেকে বের করে দিয়ে কক্ষে তালা ঝুলিয়ে দিয় ...
সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ জামালপুর ডায়বেটিক জেনারেল হাসপাতালে অনিয়ম, দুর্নীতি, অব্যবস্থাপনা, রোগী হয়রানি বন্ধ এবং চিকিৎসা সেবার মান উন্নয়নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে হাসপাতালে ...
সব মন্তব্য
No Comments