নাটোর প্রতিনিধি: নাটোরের সিংড়ায় বিএনপির এক নেতাকে হাতুরি দিয়ে পিটিয়ে জখম ও রক্তাক্ত করার ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাতে উপজেলার সুকাশ ইউনিয়নের বামিহাল বাজারে এ ঘটনা ঘটে। আহত বিএনপি নেতার নাম মো. আব্দুল হান্নান। তিনি সুকাশ ইউনিয়ন বিএনপির সদস্য সচিব।
স্থানীয় সূত্রে জানা যায়, ৫ আগস্টের পর থেকেই অভ্যন্তরীণ প্রভাব বিস্তার ও বিভিন্ন দখল-দারিত্ব নিয়ে সুকাশ ইউনিয়ন বিএনপির আহবায়ক ও সদস্য সচিব গ্রুপের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। মঙ্গলবার সন্ধ্যায় বিএনপি নেতা প্রভাষক মো. আব্দুল হান্নান সুকাশ ইউনিয়নের বোয়ালিয়া বাজারে সভা শেষে বামিহাল বাজারে আসার পর একই ইউনিয়ন মৎস্যজীবি দলের সভাপতি আব্দুল কুদ্দুসের সাথে কথা কাটাকাটির ঘটনা ঘটে। এর এক পর্যায়ে কুদ্দুস ও তার লোকজন আব্দুল হান্নানকে হাতুরি দিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করে।
পরবর্তীতে আব্দুল হান্নানকে স্বজনরা উদ্ধার করে চিকিৎসার জন্য সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়।
এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত আব্দুল কুদ্দুস বলেন, প্রথমে হান্নানের লোকজনই আমাদের উপর হামলা করে, পরবর্তীতে আমার লোকজন প্রতি হামলা করতে গেলে বরং আমি তাকে উদ্ধার করেছি। তাছাড়া আরো ক্ষতি হতে পারত।
এবিষয়ে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দাউদার মাহমুদ বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। আব্দুল কুদ্দুস দলে অনুপ্রবেশ করেছে। সে এক সময় বিএনপি করলেও পরবর্তীতে আওয়ামী লীগে যোগ দেয়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আহত নেতাকে পরামর্শ দেওয়া হয়েছে।
সিংড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : মোবাইল ফোনে পরিচয়ের সূত্রধরে ইতালি প্রবাসী পরিচয়ে প্রেমের ফাঁদে ফেলে এক নারীর (৩৫) সাথে সম্পর্ক গড়ে তোলে প্রতারক শান্ত। পরে বিয়ের প্রলোভন দেখিয়ে ওই নারীকে লঞ্চে নিয়ে বাড়িতে ...
আহাছানুল মতিন নান্নু প্রতিনিধি বোচাগঞ্জ দিনাজপুর: বোচাগঞ্জ উপজেলার ৪৩ নম্বর কড়ই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নির্ধারিত সময়ে শিক্ষকরা উপস্থিত না হওয়ায় বিদ্যালয় প্রাঙ্গণে অপেক্ষা করতে দেখা গেছে কোমলম ...
রাহাদ সুমন, বরিশাল: সরকারি চাকরির বিধিমালা লঙ্ঘন করায় বরিশালের বানারীপাড়া উপজেলার বিশারকান্দি ইউনিয়নের ভূমি উপ সহকারী কর্মকর্তা সাজাপ্রাপ্ত আসামী আছমা আক্তারকে চাকরি থেকে অপসারন করা ...
পিরোজপুর অফিস: পিরোজপুর জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে অসহায় রিকশাচালক ও কর্তব্যরত ট্রাফিক পুলিশ সদস্যদের মাঝে ছাতা বিতরণ করা হয়েছে। বুধবার (১ জুলাই) সকালে জেলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে আয় ...
সব মন্তব্য
No Comments