ডেস্ক রিপোর্ট: সাবেক মন্ত্রী, দিনাজপুর জেলা আওয়ামীলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান ফিজার মারা গেছেন। রবিবার (২৯ সেপ্টেম্বর) রাত ৮টায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীণ অবস্থায় মারা যান তিনি।মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর।মৃত্যুকালে স্ত্রী ও দুই কন্যা রেখে গেছেন।
দিনাজপুর-৫ (পার্বতীপুর-ফুলবাড়ি) আসন থেকে টানা আট বার নির্বাচিত সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ফিজার। ১৯৮৬ সালে অওয়ামীলীগ থেকে নৌকা প্রতীকে প্রথম সংসদ সদস্য নির্বািচত হন তিনি। ২০০৯ সালে বন ও পরিবেশ প্রতিমন্ত্রী, পরে ভূমিমন্ত্রী এবং ২০১৪ সালে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রীর দ্বায়িত্ব পান।
মোস্তাফিজুর রহমান ফিজার ১৯৭৭ সালে আওয়ামীলীগের দিনাজপুর জেলা কমিটির সদস্য, ১৯৮০ সালে জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক, ১৯৯২ সালে সাধারণ সম্পাদক এবং ২০১৩ সালে জেলা কমিটির সভাপতি নির্বাচিত হন।
স্টাফ রিপোর্টার: ঢাকা মহানগর উত্তর বিএনপির ৫১ সদস্য বিশিষ্ট বিদ্যমান আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয়েছে। আজ মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর ২০২৬) এক সংশোধিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে জান ...
স্টাফ রিপোর্টার: জ্বালানি তেলের দাম বৃদ্ধি, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি, গ্যাস-বিদ্যুৎ-পানি সংকট এবং বেহাল আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সমাবেশ করেছে গণতান্ত্রিক যুক্তফ্রন্ট।মঙ্গ ...
পঞ্চগড় প্রতিনিধি: পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, ফ্যাসিবাদের সঙ্গে কোনো ধরনের আপস বা আতাত না করে দলীয় নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে। একই সাথে তিনি বলেছেন, আসন্ন স্থানীয় নির্বাচনে জয় ...
স্টাফ রিপোর্টার: মিরপুরে রাড্ডা স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন করেছে গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় প্রতিনিধি দল।আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর ২০২৬) গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী (ভারপ্রাপ্ত) দেওয়ান আ ...
সব মন্তব্য
No Comments