স্টাফ রিপোর্টার: রাজধানীর মোহাম্মদপুর থানার রায়েরবাজার এলাকায় চাঞ্চল্যকর মোঃ ফজলে রাব্বি সুমন হত্যা মামলার প্রধান আসামি মুন্না ওরফে পিচ্চি মুন্না (২১)’কে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (৩০ জুলাই) রাজধানীর চকবাজারের ইসলামবাগ এলাকা হতে গ্রেপ্তার করেছে র্যাব-২।
এছাড়া পৃথক পৃথক অভিযানে আরও একাধীক আসামীকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (৩১ জুলাই) এক সংবাদ সমএলনে এসব তথ্য জানিয়েছে র্যাব-২।
এজাহার সূত্রে জানা যায়, ভিকটিম মোঃ ফজলে রাব্বি সুমন ও তার পরিবার মোহাম্মদপুর থানাধীন পাবনা হাউজ গলি এলাকায় দীর্ঘদিন ধরে বসবাস করে আসছিল। এরই সুবাদে আসামি মোঃ মুন্না ওরফে পিচ্চি মুন্নার সাথে ভিকটিমের পরিচয় হয় এবং মাদক বিক্রয়কে কেন্দ্র করে আসামির সাথে বিরোধ দেখা দেয়। এই বিরোধের জের ধরে ভিকটিম মোঃ ফজলে রাব্বি সুমন আসামি মুন্না ওরফে পিচ্চি মুন্নাকে পুলিশে ধরিয়ে দেয় এবং গত ০১ মাস আগে জামিনে বের হয়ে আসে। গত ২৬ জুলাই ভিকটিম মোঃ ফজলে রাব্বি সুমন নারায়নগঞ্জ থেকে মোহাম্মদপুর থানাধীন পাবনা হাউজ গলি এলাকায় তার বোনের বাসায় বেড়াতে আসে। পরবর্তীতে অজ্ঞাতনামা ফোন কলের মাধ্যমে মোহাম্মদপুরের রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থান এর সামনে পৌঁছালে পূর্বের বিভিন্ন বিরোধ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে ভিকটিমকে ধারালো চাপাতি দিয়ে আসামি মোঃ মুন্না ওরফে পিচ্চি মুন্না ও তার সহযোগীরা কুপিয়ে মারাত্মক জখম করে পালিয়ে যায়। পরবর্তীতে স্থানীয় লোকজন ভিকটিমকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার ভিকটিমকে মৃত ঘোষণা করেন। পরবর্তীতে ভিকটিমের বাবা বাদী হয়ে ০২ জনের নাম উল্লেখসহ ও অজ্ঞাতনামা আরো ৫/৬ জনকে আসামি করে রাজধানীর মোহাম্মদপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এরই প্রেক্ষিতে আসামিদের গ্রেপ্তারের লক্ষ্যে র্যাব-২ গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায়, র্যাব-২ গতকাল ৩০ জুলাই রাজধানীর চকবাজার থানাধীন ইসলামবাগ এলাকা থেকে আসামিকে গ্রেপ্তার করে।
উল্লেখ্য যে, আসামির বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় ০৩ টি মামলা রয়েছে।
গত ১৬/০৭/২০২৫ তারিখে মোহাম্মদপুরের লাউতলা এলাকায় একটি হত্যাকান্ড সংঘটিত হয়। নিহত আল আমিন একটি আইনশৃঙ্খলা বাহিনীর সোর্স হিসেবে কাজ করতো। রাজধানীর শেরেবাংলা নগরের একটি ছিনতাইয়ের ঘটনায় গত কয়েকদিন আগে কিশোর গ্যাং লিডার ও মাদক ব্যবসায়ী মোশারফের ছোট ভাই মান্নান কে পুলিশে ধরিয়ে দিতে সাহায্য করেন আল-আমিন। পরবর্তীতে এই শত্রুতার জের ধরে মোশারফ, রিপন ওরফে গিট্টু রিপন সহ কয়েকজন কিশোর গ্যাং সদস্য আল-আমিনকে হত্যা করার পরিকল্পনা করে। গত ১৬/০৭/২০২৪ ইং তারিখ সন্ধ্যায় ভিকটিম মোহাম্মদপুর থানাধীন চাঁদ উদ্যান এলাকার লাউতলায় একটি দোকানের সামনে দাঁড়িয়ে থাকা অবস্থায় পূর্ব শত্রুতার জের ধরে পরিকল্পিতভাবে আসামি মোশারফ এর নেতৃত্বে রিপন ও তার অন্যসহযোগীরা সংঘবদ্ধ হয়ে নৃশংসভাবে ধারালো অস্ত্র দিয়ে ভিকটিম আল আমিনের উপর হামলা করে। এক পর্যায়ে আসামিরা ধারালো সামুরাই দিয়ে ভিকটিমের শরীরের কুপিয়ে ডান পায়ের হাটুর রগ কেটে দেয় এবং ডান হাতের বৃদ্ধাঙ্গুল কেটে ফেলে। ঐ সময় স্থানীয়রা ছুটে এলে আসামিরা সেখান থেকে পালিয়ে যায়। পরে রক্তাক্ত অবস্থায় ভিকটিমকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক ভিকটিমকে মৃত ঘোষণা করেন। পরবর্তীতে নিহতের মা বাদী হয়ে ০২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরো ৪/৫ জনকে আসামি করে মোহাম্মদপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। উক্ত ঘটনাটি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ও সংবাদ মাধ্যমে ব্যাপক প্রচারিত হয়। ঘটনার গুরুত্ব বিবেচনায় নিয়ে র্যাব এ বিষয়ে আসামিদেরকে গ্রেপ্তারের লক্ষে গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায়, গোপন তথ্যের ভিত্তিতে র্যাব-২ ও র্যাব-৮ এর আভিযানিক দল গত ১৮ জুলাই ভোলা জেলার চরফ্যাশন থানাধীন বেতুয়া লঞ্চঘাট হতে যৌথ অভিযান পরিচালনা করে আসামিদ্বয়কে গ্রেপ্তার করে।
ভিকটিম মাকছুদা খানম (৬০) গুলশানে তার ব্যক্তিগত একটি ফ্ল্যাটে বসবাস করে আসছিল। অপহরণকারী মোঃ সোহেল রানা (২০) কে ভিকটিম ১০ বছর যাবত লালনপালন করতো ও তার বাসায় কাজ করার সুবাদে অপহরণকারীর সাথে সু-সম্পর্ক গড়ে ওঠে। এই সু-সম্পর্ক ও বিশ্বাসের সুযোগ নিয়ে অপহরণকারী সোহেল রানা তার ক্রয়কৃত ফ্ল্যাট দেখানোর কথা বলে গত ১৯ জুলাই ২০২৫ ইং তারিখ রাজধানীর গুলশান থানা এলাকা হতে ভিকটিম মাকছুদা খানম (৬০) কে বাসা থেকে বের করে নিয়ে কৌশলে অপহরণ করে। পরবর্তীতে ভিকটিমের আত্মীয়-স্বজন গুলশান এলাকাসহ ও এর আশপাশের বিভিন্ন জায়গায় খোঁজাখুজি করে না পেয়ে ভিকটিমের দেবর ডিএমপি ঢাকার গুলশান থানায় একটি সাধারণ ডায়েরী করেন। ডায়েরী হওয়ার পরবর্তীতে সময়ে অপহৃত ভিকটিম’কে দ্রুততম সময়ের মধ্যে উদ্ধার ও অপহরণকারীদের গ্রেপ্তারের লক্ষ্যে র্যাব-২ গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায়, র্যাব-২ গত ২১ জুরাই গুলশান থানাধীন গুলশান-১ এলাকা থেকে ভিকটিমকে উদ্ধার করতে সক্ষম হয়। ভিকটিমকে উদ্ধার পূর্বক ভিকটিমের দেবর ০৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরো ২/৩ জনের বিরুদ্ধে গুলশান থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। এরই প্রেক্ষিতে, অপহরণকারীদের গ্রেপ্তারের লক্ষ্যে র্যাব-২ গোয়েন্দা নজরদারী অব্যাহত রাখে। এরই ধারাবাহিকতায়, গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য প্রযুক্তির সহায়তায় গত ২৯ জুলাই অপহরণকারীদের মূলহোতা মোঃ সোহেল রানা (২০) কে নরসিংদী জেলার মাধবদী থানাধীন শ্রীনগর এলাকা হতে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে, আসামির দেওয়া তথ্য মতে রাজধানীর ভাষাটেক এলাকা থেকে মোঃ সারোয়ার হোসেন (২১) ও পল্লবী থানা এলাকা হতে আশরাফুল ইসলাম (২৫) দেরকে গ্রেপ্তার করা হয়।
সম্প্রতি মোহাম্মদপুরে একটি যুবকের অস্ত্রসহ ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। যা এলাকায় আতংক ও চাঞ্চল্যের সৃষ্টি করে। এ ব্যাপারে র্যাব-২ তার গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে। ফলশ্রুতিতে গত ০৪ জুলাই ২০২৫ইং তারিখ অস্ত্রসহ ভাইরাল হওয়া সেই যুবককে একটি সামুরাইসহ র্যাব-২ গ্রেপ্তার করে। অস্ত্রসহ ভাইরাল হওয়া যুবকের নাম মোঃ মোশারফ হোসেন ওরফে আলভি (২৩)। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়।
গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
স্টাফ রিপোর্টার: বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে প্রধানমন্ত্রী একটি বাণী দিয়েছেন। এতে তিনি দেশবাসীসহ বিশ্বের সকল বাংলাভাষী মানুষকে নববর্ষের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
প্রধানমন্ত্রী ...
স্টাফ রিপোর্টার: শিশুদের হামসহ বিভিন্ন প্রতিরোধযোগ্য রোগের টিকা ও সিরিঞ্জ ক্রয়ে অনিয়ম, অর্থ আত্মসাৎ ও দুর্নীতির অভিযোগ তদন্তের দাবিতে দুর্নীতি দমন কমিশনে (দুদক) আবেদন জমা দেওয়া হয়েছে।
...
স্টাফ রিপোর্টার: রাজধানীর বিভিন্ন এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে মোট ৭০ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে।
< ...
স্টাফ রিপোর্টার: ১৪৩৩ বঙ্গাব্দের বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষ্যে আজ (১৩ এপ্রিল) সোমবার দুপুর ১.৩০ টায় ইসলামিক ফাউন্ডেশন আগারগাঁও কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল আয়োজন করা হয়েছে। ইসলামিক ফাউন্ডেশ ...
সব মন্তব্য
No Comments