ডেস্ক রিপোর্ট: ব্যাংকাসুরেন্সের মাধ্যমে গ্রাহকদের বীমা সেবা দেওয়ার স্বীকৃতিস্বরূপ ব্যাংকের কর্মকর্তাদের স্বীকৃতি প্রদান করেছে ইস্টার্ন ব্যাংক লিমিটেড পিএলসি (ইবিএল) ও মেটলাইফ বাংলাদেশ। সম্প্রতি, ‘ব্যাংকাস্যুরেন্স অ্যাওয়ার্ডস নাইট অ্যান্ড কিক-অফ ২০২৬’ শীর্ষক এক অনুষ্ঠানে এ স্বীকৃতি প্রদান করা হয়।
উল্লেখ্য, মেটলাইফ বাংলাদেশের অন্যতম ব্যাংকাস্যুরেন্স পার্টনার ইবিএল। গ্রাহকদের মাঝে বীমা সমাধান পৌঁছে দিতে ইবিএল-এর যেসব কর্মকর্তা অগ্রণী ভূমিকা পালন করেছেন, তাদের সাফল্য উদযাপন করতেই আয়োজন করা হয় এ অনুষ্ঠান।
স্বীকৃতিপ্রাপ্তদের অভিনন্দন জানিয়ে ইবিএল-এর ম্যানেজিং ডিরেক্টর আলী রেজা ইফতেখার বলেন, “দেশের অন্যতম শীর্ষস্থানীয় ব্যাংক হিসেবে গ্রাহকদের পূর্ণাঙ্গ আর্থিক সমাধান প্রদানে ইবিএল প্রতিশ্রুতিবদ্ধ। দীর্ঘমেয়াদি আর্থিক সুরক্ষায় বীমা সুবিধা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মেটলাইফের সাথে আমাদের অংশীদারিত্বের মাধ্যমে গ্রাহকেরা তাদের ভবিষ্যতের সুরক্ষা নিয়ে আত্মবিশ্বাসী হতে পারবেন।”
মেটলাইফ বাংলাদেশের মুখ্য নির্বাহী কর্মকর্তা আলা আহমদ বলেন, “ইবিএল-এর সাথে ব্যাংকাস্যুরেন্সের এ সফল পথচলা উদযাপন করতে পেরে আমরা সত্যিই আনন্দিত। দেশজুড়ে ইবিএল-এর শক্তিশালী উপস্থিতি রয়েছে। এর মাধ্যমে গ্রাহকেরা এখন সহজেই নির্ভরযোগ্য বীমা সেবাগুলো গ্রহণ করতে পারছেন, যা তাদের ব্যক্তিগত সুরক্ষা ও আর্থিক সক্ষমতা নিশ্চিতে ভূমিকা রাখবে।”
অনুষ্ঠানে দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে ব্যাংকাস্যুরেন্সের যাত্রাকে আরও সুদৃঢ় করার এবং ২০২৬ সালে নতুন মাইলফলক অর্জনের অঙ্গীকার ব্যক্ত করা হয়।
ইবিএল-এর পক্ষ থেকে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ম্যানেজিং ডিরেক্টর আলী রেজা ইফতেখার; ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও হেড অব রিটেইল অ্যান্ড এসএমই ব্যাংকিং এম. খোরশেদ আনোয়ার; এবং ইভিপি ও হেড অব ওয়েলথ অ্যান্ড লায়াবিলিটি শারমিন আতিক। মেটলাইফ বাংলাদেশের পক্ষ থেকে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির মুখ্য নির্বাহী কর্মকর্তা আলা আহমদ; এএমডি ও চিফ ডিস্ট্রিবিউশন অফিসার জাফর সাদেক চৌধুরী এবং ডিরেক্টর ও হেড অব ব্যাংকাস্যুরেন্স সাবরিনা আরিফীন।
স্টাফ রিপোর্টার: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে গত ২৪ ঘণ্টায় পদ্মা সেতু দিয়ে ৪৩ হাজার ৩৫১টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ৪ কোটি ৮০ লাখ ১৫ হাজার ৩৫০ টাকা। আজ মঙ্গলবার সকালে পদ্মা সেতুর নির্বাহী ...
ডেস্ক রিপোর্ট: পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে নিজেদের সব মডেলের ইলেকট্রিক বাইকে সর্বোচ্চ ২০ হাজার টাকা পর্যন্ত নির্ধারিত ক্যাশব্যাক অফার ঘোষণা করেছে বৈদ্যুতিক মোটরসাইকেল ব্র্যান্ড রিভো বাংলাদেশ। উৎসবের মৌ ...
রফিকুল ইসলাম সুজন: পবিত্র ঈদুল আজহা সামনে রেখে রাজধানীসহ সারাদেশে কোরবানির পশুর হাট জমে উঠেছে। এবার ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় মোট ২৬টি হাটে কোরবানির পশু বিক্রি হবে। এর মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপো ...
ডেস্ক রিপোর্ট: দেশের কটেজ, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য অর্থায়ন সহজতর করতে একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে ‘ক্লাস্টার ফাইন্যান্সিং স্কিম’ এবং ‘এফএসএফডিএমএসএমই’ স্কিমে অংশ নিতে বাংলাদেশ ...
সব মন্তব্য
No Comments