বিজয় রায়, রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধিঃ ঠাকুরগাঁও জেলায় ঈদুল আযহাকে কেন্দ্র করে বাংলাদেশ সেনাবাহিনী বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালিয়েছেন। এই সময় তারা মোটরসাইকেল, প্রাইভেটকার ঢাকা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাস ও কাভার্ড ভ্যানসহ বিভিন্ন ধরনের যানবাহন থামিয়ে কাগজপত্র যাচাই-বাছাই করেন। এই তল্লাশিতে স্বস্তি প্রকাশ করেছেন ঠাকুরগাঁওয়ের জনসাধারণ ।
সোমবার (২জুন) সকালে সেনাবাহিনী ঠাকুরগাঁও অস্থায়ী ক্যাম্পের ওয়ারেন্ট অফিসার আবু বক্করের নেতৃত্বে জেলা শহরের বাসস্ট্যান্ড এলাকার গোল চত্বর থেকে অভিযান শুরু করে। অভিযানে সেনাবাহিনীর সঙ্গে ট্রাফিক পুলিশের সদস্যরাও উপস্থিত থেকে এই তল্লাশি অভিযান শুরু করেন
, শহরের বাসস্ট্যান্ড গোল চত্বর থেকে শুরু করে সত্যপীর ব্রিজ, পল্লীবিদ্যুৎ, আটগ্যালারি, রোডের বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসিয়ে যানবাহন থামিয়ে তল্লাশি করেছেন। অভিযান তল্লাশি চালানোর সময় গাড়ির কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স না থাকায় যানবাহন ও চালকের বিরুদ্ধে মামলা দেয়া দেন ।
অপরদিকে সেনাবাহিনী বিভিন্ন হাট বাজারে তৎপরতা চালান, যেন সাধারণ মানুষের কাছে, অতিরিক্ত টোল না নিতে পারে।
এই অভিযান সম্পর্কে সাধারণ মানুষ অভিমত প্রকাশ করেন , এ ধরনের অভিযান মাঝে মাঝেই প্রয়োজন। তাহলে অপরাধ কমে আসবে। আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা যত বাড়বে, মানুষের মাঝে স্বস্তি ফিরবে।
এ বিষয়ে ওয়ারেন্ট অফিসার আবু বক্কর জানান, ১জুন থেকে চেকপোস্ট বসিয়ে অভিযান শুরু হয়েছে। চলবে আগামী ১৪ তারিখ পর্যন্ত। আর ঈদুল আযহা উপলক্ষে কোরবানির গরু ক্রয়ের জন্য অতিরিক্ত টোল যেন আদায় না করতে পারে। সেজন্য আমাদের অভিযান চলমান থাকবে ।
উজিরপুর প্রতিনিধি: বরিশালের উজিরপুরে দরিদ্র, অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে চাল বিতরণ এবং সিএসপিবি প্রকল্পের আওতায় সুবিধাবঞ্চিত, ঝুঁকিপূর্ণ ও প্রতিবন্ধী শিশুদের মাঝে ফ্যামিলি কিট বক্স ও নারিকেল চারা বিত ...
সুজয় ঘোষ, নড়াইল: এক সময় জ্ঞানপিপাসু মানুষের পদচারণায় মুখর থাকত নড়াইলের গ্রন্থাগারগুলো। বইয়ের তাকের সামনে দাঁড়িয়ে নতুন বই খোঁজা, পাঠকক্ষের প্রতিটি আসন ভরে ওঠা কিংবা পছন্দের বইয়ের জন্য অপেক্ষা করা ছিল ন ...
সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ জামালপুরের ইসলামপুরে একটি মাছের প্রজেক্টের পাশ থেকে লাগেজে বন্দি অবস্থায় অজ্ঞাত পরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২২ জুন) রাতে উপজেলার চরপুটিমারী ইউনিয় ...
রাহাদ সুমন, বরিশাল : বন্ধুর বিয়েতে এসে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় নিহত হয়েছেন কুয়েত প্রবাসী সোহেল ফকির (২৪)।ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২৩ জুন) দুপুর একটার দিকে বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদী উপজেলার খাঞ্জাপুরে ...
সব মন্তব্য
No Comments