আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দুই দিনের সফরে ভারতে আসেন। গত বুধবার বিকেলে ভারতে পৌঁছান তিনি। নয়াদিল্লির পালমামে তাঁকে স্বাগত জানান বারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
সফরকালে অনুষ্ঠিত হচ্ছে ভারত-রাশিয়া বার্ষিক শীর্ষ বৈঠকের ২৩তম অধিবেশন।
ভারতের গণমাধ্যম ইন্ডিয়া ট্যুডে জানান, এই সফরে বাণিজ্য, জ্বালানি, কৃষি, স্বাস্থ্য, প্রযুক্তি ও সাংস্কৃতিক বিনিময়সহ বেশ কয়েকটি চুক্তি স্বাক্ষর হওয়ার কথা রয়েছে। বিষেশ গুরুত্ব পাচ্ছে প্রতিরক্ষা সহযোগিতা ও দীর্ঘমেয়াদে কৌশলগত পরিকল্পনা।
রাশিয়া ইউক্রেন যুদ্ধের পর এটি পুযতিনের অন্যতম গুরুত্বপূর্ণ এশিয়া সফর। পশ্চিমা নিষেধাজ্ঞা সত্ত্বেও ভারত রাশিয়ার সঙ্গে তার ঐতিহাসিক ঘনিষ্ঠতা বজায় রেখেছে।
আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, এই সফর দুই দেমের কূটনৈতিক সম্পর্ককে নতুন পর্যায় নিয়ে যেতে পারে।
ওয়াশিংটনসহ পশ্চিমা শক্তির চাপ থাকা সত্ত্বেও মস্কোর সঙ্গে সম্পর্ক ধরে রাখতে চায় নয়াদিল্লি।
বাণিজ্যসম্পর্ক দৃঢ় করার পাশাপাশি আগামী দশকের সহযোগীতা নির্ধারণে বড় দিকনির্দেশনা আসতে পারে বলে ধারণা কূটনৈতিক মহলের।
আন্তর্জাতিক ডেস্ক: জার্মানির বার্লিনে প্রাইড অনুষ্ঠান চলাকালে জনতার ভিড়ের মধ্যে গাড়ি চালিয়ে দেওয়ার ঘটনায় একজন নিহত ও ১৬ জন আহত হয়েছেন। ঘটনার পর সন্দেহভাজনকে শনাক্ত করেছে পুলিশ এবং তাকে ধরতে রাজধ ...
আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার দখলে থাকা ইউক্রেনের জাপোরিঝিয়া অঞ্চলের একটি পর্যটন ক্যাম্পে রাতভর হামলায় চার শিশুসহ ১১ জন নিহত হয়েছেন। রাশিয়ার নিযুক্ত স্থানীয় কর্তৃপক্ষ শনিবার এই তথ্য জানিয়েছে। হামল ...
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এবং আন্দোলনকারীদের উত্থাপিত অন্যান্য দাবি মেনে নেওয়ার আশ্বাস দেওয়ার পর আনুষ্ঠানিকভাবে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দিয়েছে কক ...
আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলের খাইবার পাখতুনখাওয়া প্রদেশে আত্মঘাতী বোমা হামলায় ১২ সেনাসহ ১৫ জন নিহত হয়েছেন। শুক্রবার (২৪ জুলাই) পাকিস্তানের সেনাবাহিনী এক বিবৃতিতে এ তথ্য জানিয়ে ...
সব মন্তব্য
No Comments