ডেস্ক রিপোর্ট: সেলুনে আসা গ্রাহকদের বই পড়ায় উৎসাহিত করতে ঢাকার মেহেদীবাগে ‘সেলুন পাঠাগার বিশ্বজড়ে’ উদ্বোধন করা হয়েছে। সোমবার (২৫ সেপ্টেম্বর) সকালে শান্তিবাগের গোলবাগ মোড়ে ‘মেনস ন্যাচারাল পার্লার’ সেলুনে এর উদ্বোধন করেন মুক্তালয় নাট্যাঙ্গনের দল প্রধান, অভিনেতা, নাট্যকার, নির্দেশক আমিনুল হক আমীন। এ সময় সেলুনের পরিচালক ও ম্যানেজার পাবন রায়ের হাতে তাক ও বই তুলে দেন অতিথিরা।
অভিনেতা মোশারফ ভূঁইয়া পলাশের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেলুনের কারিগর মোহাম্মদ মোশারফ, মোহাম্মদ লিটন ও শান্ত মারাক, নাট্যকর্মী শাহীন বাদশা ও মোহাম্মদ আলী প্রমুখ।
অনুষ্ঠানে আমিনুল হক আমীন বলেন, ‘সেলুন পাঠাগার বিশ্বজুড়ে একটি চমকপ্রদ উদ্যোগ। এর উদ্যোক্তা গোলাম মাওলা জসিমের প্রতি কৃতজ্ঞতা জানাই। সামাজিক যোগাযোগ মাধ্যমের কারণে বইয়ের প্রতি মানুষের অনীহা চলে এসেছে। এ অবস্থায় ‘সেলুন পাঠাগার বিশ্বজুড়ে’ বাংলা ভাষাভাষী মানুষকে বইমুখী করবে। বই পড়া খুবই জরুরি। সেলুনে বই রাখা একটি সুন্দর পরিকল্পনা। এর ফলে মানুষ মোবাইল না দেখে বই পড়বে। মানুষের মধ্যে বই পড়ার স্পৃহা তৈরি হবে।’
উল্লেখ্য, কবি গোলাম মাওলা জসিমের ব্যক্তিগত অর্থায়নে ব্যতিক্রমী এই কার্যক্রমের আওতায় দেশের শতাধিক সেলুনে দুই বাংলার জনপ্রিয় লেখদের বই সম্বলিত বুক সেলফ শোভা পাচ্ছে। যেখানে সাধারণ মানুষ বই পড়ার অভ্যাস তৈরি করার পাশাপাশি জ্ঞান আহরণ করছেন।’
ডেস্ক রিপোর্ট: দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান তার ফিটনেস রহস্য নিয়ে মুখ খুলেছেন। ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, জিম নয়, মাঠে চাষবাস করেই তিনি ...
স্টাফ রিপোর্টার: সংশোধিত ‘ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন-২০০৫’ অনুসরণ করে চলচ্চিত্র নির্মাণ ও প্রচারের আহ্বান জানিয়েছেন চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, শিল্পী ও সংশ্লিষ্টরা।বাংলাদেশ চল ...
স্টাফ রিপোর্টার: চর্যাগান, পাপেট শো, আবৃত্তি এবং কবি রাজীব কুমার দাশের কবিতা নিয়ে প্রবন্ধ পাঠ ও আলোচনার মধ্য দিয়ে আজ ২৫ জুলাই ২০২৬, শনিবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত বাংলা একাডেমির কবি ...
ডেস্ক রিপোর্ট: প্রথমবারের মতো বাংলাদেশের গান নিয়ে আগ্রহ প্রকাশ করেছে বিশ্বের অন্যতম প্রধান এবং ঐতিহাসিক পরিবেশনা প্রতিষ্ঠান ওয়ার্নার ব্রাদার্স মিউজিক। তারা আমন্ত্রণ জানিয়েছে বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ ...
সব মন্তব্য
No Comments