যুক্তরাজ্যে সফরে গেলেন চীফ হুইপ নূরুল ইসলাম

প্রকাশ : 28 Jul 2026
যুক্তরাজ্যে সফরে গেলেন চীফ হুইপ নূরুল ইসলাম

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের চীফ হুইপ মোঃ নূরুল ইসলাম ব্যক্তিগত ও পারিবারিক সফরে যুক্তরাজ্যের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন।


আজ মঙ্গলবার ভোর ৬টা ৫০ মিনিটে তিনি সস্ত্রীক হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যুক্তরাজ্যের উদ্দেশে যাত্রা করেন।


বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সহকারী পরিচালক (গণসংযোগ) মোঃ শোয়াইব স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।


বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, যুক্তরাজ্য সফর শেষে তিনি আগামী ০৪ আগস্ট ২০২৬ দেশে প্রত্যাবর্তন করবেন।


সম্পর্কিত খবর

;