জাতির উদ্দেশে ভাষণে
ডেস্ক রিপোর্ট: প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচনে বিজয়ী ও পরাজিত-উভয় পক্ষকেই অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাতে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি বলেন, হার-জিতই গণতন্ত্রের প্রকৃত সৌন্দর্য।
ভাষণে প্রধান উপদেষ্টা উল্লেখ করেন, যারা নির্বাচনে জয়ী হয়েছেন তারা মোট ভোটের প্রায় অর্ধেক পেয়েছেন। একইভাবে যারা জয়ী হতে পারেননি, তারাও প্রায় অর্ধেক ভোটারদের সমর্থন অর্জন করেছেন। ফলে পরাজিত প্রার্থীদেরও আশ্বস্ত থাকার আহ্বান জানান তিনি, কারণ বিপুলসংখ্যক ভোটার তাদের ওপর আস্থা রেখেছেন।
তিনি বলেন, একটি প্রতিযোগিতামূলক নির্বাচনে ফলাফল যাই হোক না কেন, জনগণের অংশগ্রহণই সবচেয়ে গুরুত্বপূর্ণ। গণতান্ত্রিক ধারাবাহিকতা বজায় রাখতে সবার সম্মিলিত দায়িত্ব রয়েছে।
প্রধান উপদেষ্টা আরও জানান, শিগগিরই নতুন সরকার দায়িত্ব গ্রহণ করবে। এর মধ্য দিয়ে গত ১৮ মাস ধরে চলা তাদের দায়িত্বের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটবে। তিনি আশা প্রকাশ করেন, নতুন সরকার দেশের উন্নয়ন ও স্থিতিশীলতা ধরে রাখতে কার্যকর ভূমিকা রাখবে।
ভাষণের শেষাংশে তিনি শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন এবং সকল পক্ষকে গণতান্ত্রিক মূল্যবোধ সমুন্নত রাখার আহ্বান জানান।
বিশেষ প্রতিনিধি: দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণ নিশ্চিত করতে প্রবাসী ও দেশে বসবাসকারী সবাইকে নিজ নিজ অবস্থান থেকে একসঙ্গে কাজ করতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, বাংলাদেশ ...
স্টাফ রিপাের্টার: ত্রয়োদশ জাতীয় সংসদের শূন্য ঘোষিত ৩১০ মহিলা আসন-১২৩ সংরক্ষিত মহিলা আসনের উপ-নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি ও জোটের মনোনীত একমাত্র প্রার্থী এলিজা জামানের মনোনয়নপত্র বৈধ ...
স্টাফ রিপোর্টার: পশ্চিমমধ্য বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত অতি প্রবল ঘূর্ণিঝড় ‘অর্ণব’ পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে বুধবার (২৮ অক্টোবর, ২০২৬) সকালে ভারতের অন্ধ্র প্রদেশ উপকূল অতিক্র ...
স্টাফ রিপোর্টার: ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনকে কেন্দ্র করে যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এবং আইনশৃঙ্খলা সম্পূর্ণ নিয়ন্ত্রণে রাখতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে নির্বাচন কমিশন (ইসি)। ভোটার ...
সব মন্তব্য
No Comments