রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে অপরাজিতাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৫ মে বুধবার বেলা ১১টায় উপজেলা বিআরডিবি মিলনায়তনে উপজেলা নারী ভাইস চেয়ারম্যান ও মহিলা আওয়ামী লীগের আহবায়ক সৈয়দা তাসলিমা হোসেন ফ্লোরার সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন ইউএনও রিপন কুমার সাহা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও চাখারের সাবেক ইউপি চেয়ারম্যান খিজির সরদার,পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ শহিদুল ইসলাম,বানারীপাড়া প্রেসক্লাব সভাপতি রাহাদ সুমন প্রমুখ। উপজেলা এনজিও সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক সাংবাদিক এস.মিজানুল ইসলামের সঞ্চালনায় এছাড়াও বক্তৃতা করেন রূপান্তরের অপরাজিতা নারীর রাজনৈতিক ক্ষমতায়ন প্রকল্পের বরিশাল জেলা প্রকল্প কর্মকর্তা মনজিলা, জেন্ডার ট্রেনিং অফিসার খলিলুর রহমান,উপজেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক শাহনাজ পারভীন,বরিশাল জেলা বিএনপি (দক্ষিণ) সদস্য,বানারীপাড়া উপজেলা মহিলা দলের সভাপতি ও পৌর কাউন্সিলর ডেইজী বেগম,জেলা মহিলা দলের সহ-সভাপতি তাসমিয়া সিদ্দিকি,উপজেলা জাসদ নেত্রী ইয়াসমিন আক্তার রুমা প্রমুখ। স্বাগত বক্তৃতা করেন রূপান্তরের উপজেলা সমন্বয়কারী বিলকিছ খানম। এসময় উন্মুক্ত আলোচনায় অংশ নেন ইউপি সদস্য রুবিনা আক্তার ও সখিনা বেগম,অপরাজিতা সুমাইয়া আক্তার শ্রাবন্তী, এরিন্যুমা, হোসনেয়ারা, খাদিজা বেগম প্রমুখ।
আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোর জোট আসিয়ানের সদস্য হওয়ার আশা কার্যত ভেঙে গেল বাংলাদেশ ও পাপুয়া নিউ গিনির। জোটটির সনদের ভৌগোলিক অবস্থানগত শর্ত পূরণ করতে না পারায় এই দুই দেশের পূর্ণ স ...
স্টাফ রিপোর্টার: পুলিশ কোনো দলের বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়, বরং দলীয় প্রভাবমুক্ত, আধুনিক, প্রযুক্তিবান্ধব ও মানবিক একটি সংস্থা হিসেবে গড়ে তোলা হচ্ছে, যা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ম ...
স্টাফ রিপোর্টার: মধ্য প্রদেশ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত নিম্নচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে রাজস্থান ও তৎসংলগ্ন এলাকায় দুর্বল হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়ে মৌসুমি বায়ুর অক্ষের সাথে ...
স্টাফ রিপোর্টার: দেশব্যাপী পুলিশের ব্যবহৃত যানবাহন লক্ষ্য করে সম্ভাব্য নাশকতার শঙ্কায় সর্বোচ্চ সতর্কতা জারি করেছে পুলিশ সদর দফতর।শনিবার (১ আগস্ট) পুলিশ সদর দফতরের অপারেশন্স কন্ট্রোল রুম থেকে পাঠানো ...
সব মন্তব্য
No Comments