মো: ইকবাল হোসেন, কয়রা, খুলনা: কয়রায় শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, খুলনা অঞ্চলের সহকারী পরিচালক এবং খুলনা-৬ আসনের এমপি প্রার্থী আলহাজ্ব মাওলানা আবুল কালাম আজাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে কয়রা উপজেলার ৩টি কলেজের শিক্ষকবৃন্দ সহ অসংখ্য শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
বৃহস্পতিবার (৩ অক্টোবর) কয়রা সদরে কয়রা কপোতাক্ষ মহাবিদ্যালয়, কয়রা সরকারি মহিলা কলেজ ও কয়রা শাকবাড়িয়া স্কুল এন্ড কলেজের শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব মাওলানা আবুল কালাম আজাদ বলেন, আওয়ামী লীগের দীর্ঘদিনের শাসন, শোষণ ও নির্যাতনের পরেও বাংলাদেশ জামায়াতে ইসলামী দ্বীনের দাওয়াত পথভ্রষ্ট মানুষের কাছে পৌঁছে দিচ্ছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের ধৈর্য, সংযম আর তাকওয়ার মাধ্যমে বাংলার জমিনে ইসলাম প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ। যুবকদেরকে রাসূল (সা:) এর জীবনযাপন পদ্ধতি অনুসরণ করে প্রকৃত মানুষ ও দেশপ্রেমিক হয়ে গড়ে উঠতে হবে। তাদেরকে দেশ গঠনে এগিয়ে আসতে হবে।
আলহাজ্ব মাওলানা আবুল কালাম আজাদ অভিভাবক ও শিক্ষকদের উদ্দেশ্য বলেন, কোমলমতি শিক্ষার্থীরা যাতে বিপথগামী না হয়, সেজন্য তাদেরকে কুরআন-হাদিস শিক্ষা দিয়ে রাসূলে আর্দশে গড়ে তুলতে হবে। তরুণ তরুণীদেরকে রাসূলের আদর্শে দক্ষ করে গড়ে তুলতে পারলে ভবিষ্যৎ প্রজন্মে যোগ্য নেতৃত্ব ও কর্মসংস্থান সৃষ্টি হবে। বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি ন্যায়, ইনসাফ, বৈষম্যহীন ইসলামী রাষ্ট্র ও সমাজ গঠন করতে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছে।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কয়রা উপজেলার আমির মাওলানা মিজানুর রহমান, সেক্রেটারি শেখ সাইফুল্ল্যাহ, কপোতাক্ষ কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ মাও. ওয়ালিউল্লাহ, মহিলা কলেজের সহকারী অধ্যপক মো. রুহুল কুদ্দুস, কয়রা সদর ইউনিয়নের আমির মো. মিজানুর রহমান, উপজেলা শ্রমিক কল্যাণ বিভাগের সভাপতি মোল্লা শাহাবুদ্দীন, কয়রা বাজার কমিটির সভাপতি সরদার জুলফিকার আলম সহ খুলনা দক্ষিণ বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের দায়িত্বশীলরা।
সাতক্ষীরা প্রতিনিধি:সাতক্ষীরা সদর উপজেলার রইচপুর গ্রামে চার বছরের এক শিশুকে আম খাওয়ানোর প্রলোভন দেখিয়ে বাগানে নিয়ে যৌন নিপীড়নের চেষ্টার অভিযোগ উঠেছে। এই ঘটনায় ভুক্তভোগী শিশুর পিতা মোঃ আব্দুল্লাহ বা ...
পাভেল ইসলাম মিমুল রাজশাহী ব্যুরো: চারঘাট-এ ট্রেনে পপকর্ণ বিক্রি করে জীবিকা নির্বাহ করা এক দম্পতির ওপর নৃশংস হামলা ও ধর্ষণের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার দিবাগত রাত প্রায় ১টার দিকে উপ ...
আনিছ আহমেদ (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের ঝিনাইগাতীতে প্রেমঘটিত ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে তিনজন আহত হয়েছেন এবং দু’জনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে। আহতরা ...
উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলায় থানার পাশে দিনে দুপুর এক গৃহবধূর বসতঘরে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় প্রায় ১১ লাখ টাকার স্বর্ণালংকার, রুপার গহনা ও নগদ অর্থ চুরি হয়েছে বলে অভ ...
সব মন্তব্য
No Comments