ডেস্ক রিপোর্ট: ইন্টারন্যাশনাল স্কুল ঢাকার নতুন ডিরেক্টর হিসেবে সম্প্রতি যোগ দিয়েছেন ড. মাইক মিলার। আন্তর্জাতিক শিক্ষার জগতে তিনি একজন অভিজ্ঞ ব্যক্তিত্ব হিসেবে পরিচিত। তার এই নেতৃত্ব স্কুলটিকে আরও এগিয়ে নিয়ে যাবে এবং এর ভবিষ্যৎ পথচলায় নতুন উদ্যম ও আধুনিক চিন্তাভাবনা যোগ করবে।
শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনা, কৌশলগত পরিকল্পনা এবং আন্তর্জাতিক স্বীকৃতিসহ একাডেমিক নেতৃত্বের ক্ষেত্রে দুই দশকেরও বেশি অভিজ্ঞতা রয়েছে ড. মাইক মিলারের। তিনি বিশ্বের সাতটি ভিন্ন দেশের বিভিন্ন শিক্ষা ব্যবস্থায় কাজ করেছেন। এই দীর্ঘ অভিজ্ঞতা তাকে একটি বাস্তবসম্মত ও বৈশ্বিক দৃষ্টিভঙ্গি দিয়েছে প্রদান করেছে। আইএসডি-তে আন্তর্জাতিক মানের শিক্ষার্থীবান্ধব পরিবেশ গড়ে তুলতে তা অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করতে পারে।
পাশাপাশি, আন্তর্জাতিক শিক্ষাঙ্গনে ড. মিলার একজন অত্যন্ত সম্মানিত ব্যক্তিত্ব। তিনি বিশ্বজুড়ে বিভিন্ন স্কুলের উন্নয়নে অগ্রগতি রাখার পাশাপাশি ‘ইন্টারন্যাশনাল ব্যাকালরিয়েট’ কমিউনিটিতে ইভ্যালুয়েশন লিডার, প্রোগ্রাম ইভ্যালুয়েটর, ওয়ার্কশপ লিডার এবং উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
নতুন দায়িত্ব সম্পর্কে ড. মাইক মিলার বলেন, “ইন্টারন্যাশনাল স্কুল ঢাকা-তে যোগ দিতে পেরে আমি অত্যন্ত সম্মানিত বোধ করছি। মানসম্মত আন্তর্জাতিক শিক্ষার জন্য স্কুলটির দারুণ সুনাম রয়েছে। আইএসডি’র শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সাথে মিলেমিশে কাজ করার বিষয়ে আমি অত্যন্ত আশাবাদী। সবার সাথে মিলে স্কুলের সাফল্যকে আরও এগিয়ে নেওয়া এবং শিক্ষার্থীদের সচেতন বৈশ্বিক নাগরিক হিসেবে গড়ে তোলাই আমাদের লক্ষ্য।”
পরিবর্তনশীল বিশ্বে শিক্ষার্থীদের সাফল্য নিশ্চিত করতে উচ্চমানের ‘ইন্টারন্যাশনাল ব্যাকালরিয়েট’ (আইবি) শিক্ষা নিশ্চিত করতে আইএসডি সবসময় প্রতিশ্রুতিবদ্ধ।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ে আগামীকাল রবিবার ২৩ আগস্ট ২০২৬ ‘কালো দিবস’ পালন করা হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় কালো দিবস প্রতি বছর ২৩ আগস্ট পালন করা হয়। এ উপলক্ষে বিশ্ববিদ্যালয় প্রশাসন না ...
স্টাফ রিপোর্টার: উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে দেশসেরা শিক্ষা প্রতিষ্ঠান সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের অর্ধ-বার্ষিক পরীক্ষায় মেধা তালিকায় শীর্ষ স্থান অর্জনকারী শিক্ষার্থীদের প্রদান করা হয়েছে ‘প্রিন্ ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সায়েন্সেস বিভাগের ‘Professional Master of Population Health (MPH) Program’-এর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (২১ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ে ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে স্নাতক ও স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদন শুরু হবে আগামী ১২ নভেম্বর। আবেদন গ্রহণ চলবে ২৭ নভেম্বর ২ ...
সব মন্তব্য
No Comments