সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ আগামী ৮ মে প্রথম ধাপের উপজেলা নির্বাচন। নির্বাচনে জামালপুর জেলার দুটি আসনে নির্বাচন হচ্ছে। সদর ও সরিষাবাড়ী এই দুই আসনে নির্বাচনী প্রচারণায় সারা উপজেলা চষে বেড়াচ্ছেন প্রার্থীরা।
এরমধ্যে গত ২৩ এপ্রিল (মঙ্গলবার) সরিষাবাড়ীর পিংনা ইউনিয়নের একটি মিছিল পরবর্তী পথসভায় আনারস মার্কার প্রার্থী রফিকুল ইসলাম রফিকের পাশে দাঁড়িয়ে বক্তব্য রাখছিলেন স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা।
এসময় সরিষাবাড়ী উপজেলা পরিষদ নির্বাচনে নিজেদের প্রার্থী ব্যতীত অন্য প্রার্থীর এজেন্ট কোনো কেন্দ্রে ঢুকতে দেওয়া হবে না। ঢুকলে হাত ভেঙে যমুনা নদীতে নিক্ষেপ করা হবে বলে হুঙ্কার দিয়েছেন আওয়ামী লীগের দুই নেতা।
চেয়ারম্যান প্রার্থী রফিকুল ইসলামের (আনারস) নির্বাচনী পথসভায় এসব মন্তব্য করেন উপজেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক এবং পিংনা সুজাত আলী কলেজের অধ্যক্ষ সাইদুল হাসান সাইদ ও উপজেলা আওয়ামী লীগের সদস্য এবং সাবেক ইউপি চেয়ারম্যান খন্দকার মোতাহার হোসেন জয়।
বুধবার এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে সরিষাবাড়ী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও আনারস প্রতীকের প্রার্থী রফিকুল ইসলামের সাথে মুঠোফোনে কথা হলে বলেন, আসলে বিষয়টি নিয়ে আমিও খুব অনুতপ্ত। নির্বাচনী প্রচারণায় এধরনের বক্তব্য দেয়া মোটেও উচিত না। পথসভা শেষে এটা নিয়ে আমরা আলোচনা করেছি। এরকম অতিরঞ্জিত বক্তব্য আর হবে না। এটা মিস্টেক ছিল। আমরা খুব সাবধানতার সাথে প্রচার কাজ করবো।
স্টাফ রিপোর্টার: জ্বালানি তেলের দাম বৃদ্ধি, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি, গ্যাস-বিদ্যুৎ-পানি সংকট এবং বেহাল আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সমাবেশ করেছে গণতান্ত্রিক যুক্তফ্রন্ট।মঙ্গ ...
পঞ্চগড় প্রতিনিধি: পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, ফ্যাসিবাদের সঙ্গে কোনো ধরনের আপস বা আতাত না করে দলীয় নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে। একই সাথে তিনি বলেছেন, আসন্ন স্থানীয় নির্বাচনে জয় ...
স্টাফ রিপোর্টার: মিরপুরে রাড্ডা স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন করেছে গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় প্রতিনিধি দল।আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর ২০২৬) গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী (ভারপ্রাপ্ত) দেওয়ান আ ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর মগবাজারের কেন্দ্রীয় কার্যালয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে জরুরি ব্রিফিং করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আজ ২৮ সেপ্টেম্বর সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় আয়োজিত এই ব্রিফিংয়ে বক ...
সব মন্তব্য
No Comments