বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের প্রফেশনাল মাস্টার্স অফ এডুকেশন প্রোগ্রামের ১ম ব্যাচের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন আজ ১২ আগস্ট শনিবার ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. মো. আবদুল হালিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইনস্টিটিউটের অধ্যাপক ড. এম অহিদুজ্জামান, অধ্যাপক ড. এস এম হাফিজুর রহমান এবং অধ্যাপক ড. মুহাম্মদ মাহবুবুর রহমান।
উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান এই প্রোগ্রামে অংশগ্রহণকারী সকলকে অভিনন্দন জানিয়ে বলেন, সামগ্রিক শিক্ষা ব্যবস্থাপনা ও শিক্ষার গুণগত মানোন্নয়নের জন্য দেশের প্রতি দায়বদ্ধতা থেকে ঢাকা বিশ^বিদ্যালয়ে এই বিশেষায়িত প্রোগ্রামটি চালু করা হয়েছে। এই প্রোগ্রাম সফলভাবে শেষ করে এখান থেকে অর্জিত জ্ঞান নিজ নিজ কর্মক্ষেত্রে প্রয়োগের মাধ্যমে শিক্ষার্থীরা দেশের উন্নয়নে ভূমিকা রাখবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। গুণগত মানসম্পন্ন ও অন্তর্ভুক্তিমূলক সমাজ বিনির্মাণ এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের মাধ্যমে উন্নত বাংলাদেশ বিনির্মাণে নিজ নিজ অবস্থান থেকে কাজ করার জন্য উপাচার্য শিক্ষার্থীদের প্রতি আহŸান জানান।
(মাহমুদ আলম)
পরিচালক
ডেস্ক রিপোর্ট: শিক্ষার্থীদের বাস্তব কর্মক্ষেত্রের অভিজ্ঞতা ও কর্মসংস্থানের সুযোগ বাড়াতে রানার গ্রুপের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে ইউনিভার্সাল কলেজ বাংলাদেশ (ইউসিবিডি)। কর্মক্ষেত্রের চা ...
সৈয়দ মাহামুদ শাওন (রাজশাহী) : রাজশাহীর তানোর উপজেলার পাঁচন্দর ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের চা বিক্রেতা মাসুদ রানার মেয়ে মাহমুদা দারিদ্র্যকে জয় করে জামালপুর মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন।মাহমুদা ২০২৩ ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: দেশের চারটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ দিয়েছে সরকার। সোমবার ৮ জুন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের পৃথক চারটি প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত জানানো হ ...
স্টাফ রিপোর্টার: শিক্ষা প্রশাসনের শীর্ষ পদে বড় ধরনের পরিবর্তন এনেছে সরকার। একই দিনে ঢাকা, যশোর, রাজশাহী, কুমিল্লা ও মাদ্রাসা শিক্ষা বোর্ডসহ ছয়টি শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে। একই স ...
সব মন্তব্য
No Comments