রাজশাহী অফিস : মা অন্যের বাড়িতে কাজ করে সংসার চালান,বাবা নেই। অভাব নিত্যসঙ্গী হলেও কখনো লেখাপড়ার হাল ছাড়েননি অন্তরা। পিএসসি, জেএসসি, এসএসসি ও এইচএসসি পরীক্ষায় গোল্ডেন জিপিএ পেয়ে উত্তীর্ণ হয়েছেন। এবার এমএজি ওসমানী মেডিকেল কলেজে এমবিবিএস কোর্সে মেধা তালিকায় ভর্তি হওয়ার সুযোগ পেয়েছেন মেধাবী অন্তরা। তবে মেডিকেলে ভর্তির সুযোগ পেলেও অর্থাভাবে মেয়ের লেখাপড়া চালিয়ে নিতে পারবেন কিনা তা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন অন্তরার মা।
অন্তরা খাতুন রাজশাহীর বাঘা উপজেলার বাজুবাঘা ইউনিয়নের চন্ডিপুর বড় ছয়ঘটি গ্রামের আলাউদ্দিনের মেয়ে। তার বাবা জন্মের দুই বছর পর মারা যান। একমাত্র ভাই সোহেল রানাকে বর্তমানে সে রাজমিস্ত্রির দিন হাজিরা হিসেবে কাজ করে।
অন্তরা খাতুন বলেন, নিজের পড়ালেখার পাশাপাশি প্রতিবেশী ছেলেমেয়েদের প্রাইভেট পড়িয়েছি। আবার কখনো মায়ের সঙ্গে হাতের কাজ করেছি। এ আয় থেকে নিজের পড়ালেখা খরচের পাশাপাশি সংসারের খরচ করেছি। তবে অন্তরাকে নিয়ে স্বপ্ন দেখতেন মা রসুনা বেওয়া। মেয়েকে অনেক কষ্টে স্কুলে ভর্তি করেন। অন্তরা খাতুন স্থানীয় প্রাথমিক বিদ্যালয় ও চন্ডিপুর উচ্চ বিদ্যালয় থেকে জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়।
বাঘা চন্ডিপুর উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ফজলুর রহমান বলেন, অন্তরার মা অন্যের বাড়িতে ঝিয়ের কাজ করেন। ফলে মেডিকেলে পড়ার অর্থের জোগান দিতে এ পরিবারের পক্ষে খুবই কঠিন হবে। সমাজের বিত্তবান বা শিক্ষানুরাগী কেউ সহযোগিতা করলে তার চিকিৎসক হওয়ার স্বপ্ন পূরণ হবে।
স্টাফ রিপোর্টার: দেশব্যাপী পুলিশের ব্যবহৃত যানবাহন লক্ষ্য করে সম্ভাব্য নাশকতার শঙ্কায় সর্বোচ্চ সতর্কতা জারি করেছে পুলিশ সদর দফতর।শনিবার (১ আগস্ট) পুলিশ সদর দফতরের অপারেশন্স কন্ট্রোল রুম থেকে পাঠানো ...
আন্তর্জাতিক ডেস্ক: ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও অবৈধভাবে যুক্তরাষ্ট্রে অবস্থানের প্রবণতা কমাতে ভিসা বন্ড কর্মসূচিকে স্থায়ী করেছে মার্কিন সরকার। পাইলট প্রকল্প হিসেবে পরিচালনার পর পররাষ্ট্র দপ্তর এই কর্ ...
স্টাফ রিপোর্টার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, মানুষ ও অন্যান্য প্রাণীর মধ্যে মৌলিক পার্থক্যের সবচেয়ে বড় ভিত্তি হলো তার দর্শন। একটি সুস্পষ্ট দর্শনের ওপর প্রতিষ্ঠিত না হলে মানুষ প ...
স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ সফররত যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর। শনিবার সকালে প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে ...
সব মন্তব্য
No Comments