সাভার (ঢাকা) প্রতিনিধি: সাভার থানা যুবদলের ২৮ মে ২০২৫ তারুণ্যের রাজনৈতিক অধিকার সমাবেশ সফল করার জন্য প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সাভার সদর ইউনিয়নের সেবাকুঞ্জে গত ২৩ মে সন্ধ্যায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করে ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদ। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন হাজী দেলোয়ার হোসেন মাসুম। গুরুত্বপূর্ণ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ও যুবদল নেতা ইয়ার মোহাম্মদ ইয়াসিন সরকার শাওনসহ জেলা যুবদল এবং সাভার থানার অন্তগর্ত বিভিন্ন ইউনিয়নের যুবদলের নেতাকর্মীরা। এ সময় সভাপতির বক্তব্যে ইয়াসিন ফেরদৌস মুরাদ বলেন, আগামীর প্রোগ্রাম সফল করার জন্য সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের নেতৃত্বে ঐক্যবদ্ধ থেকে দেশের উন্নয়নে কাজ করতে হবে।
পিরোজপুর অফিস : পিরোজপুরের কাউখালী উপজেলার সরকারি কাউখালী গান্ডতা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে শিক্ষক সংকট নিরসনের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থী, অভিভাবক ও সচেতন নাগরিকরা। সোমবার (২৩ জুন ...
অনিক রায়,ফরিদপুর অফিস: ফরিদপুরের মধুখালী উপজেলায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের হেফাজতে থাকা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কর্মী মির্জা ইশতিয়াক আহমেদ প্রান্তের (২৮) মৃত্যুর ঘটনায় জেলা গোয়েন্দা পুলিশের ভ ...
উজিরপুর প্রতিনিধি: বরিশালের উজিরপুরে দরিদ্র, অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে চাল বিতরণ এবং সিএসপিবি প্রকল্পের আওতায় সুবিধাবঞ্চিত, ঝুঁকিপূর্ণ ও প্রতিবন্ধী শিশুদের মাঝে ফ্যামিলি কিট বক্স ও নারিকেল চারা বিত ...
সুজয় ঘোষ, নড়াইল: এক সময় জ্ঞানপিপাসু মানুষের পদচারণায় মুখর থাকত নড়াইলের গ্রন্থাগারগুলো। বইয়ের তাকের সামনে দাঁড়িয়ে নতুন বই খোঁজা, পাঠকক্ষের প্রতিটি আসন ভরে ওঠা কিংবা পছন্দের বইয়ের জন্য অপেক্ষা করা ছিল ন ...
সব মন্তব্য
No Comments