ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ প্রেস কাউন্সিলে সদ্য নিয়োগপ্রাপ্ত ১২ সদস্যের তালিকায় দেশের পেশাদার, বৃহৎ ও মর্যাদাপূর্ণ সাংবাদিক সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)-এর কোনো প্রতিনিধি অন্তর্ভুক্ত না করায় গভীর উদ্বেগ ও প্রতিবাদ জানিয়েছে প্রকাশ করেছে ডিআরইউ।
আজ বৃহস্পতিবার (৩১ জুলাই, ২০২৫) ডিআরইউ কার্যনির্বাহী কমিটির পক্ষে সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল এক বিবৃতিতে এই উদ্বেগ ও প্রতিবাদ জানান।
নেতৃবৃন্দ বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পর দেশের গণমাধ্যম ও সাংবাদিক সমাজে যে পরিবর্তনের আশার আলো জেগেছিল, প্রেস কাউন্সিলের এই অপ্রতিনিধিত্বশীল ও পুরনো ধাঁচের গঠন সেই আশায় আঘাত হেনেছে।
ডিআরইউ’র দৃঢ় অবস্থান হলো—
* রিপোর্টাররাই সংবাদমাধ্যমের সম্মুখসারির যোদ্ধা। মাঠপর্যায়ে তথ্য সংগ্রহ, যাচাই ও জনমানুষের কণ্ঠস্বর তুলে ধরার দায়িত্ব তাঁদের কাঁধে।
* ডিআরইউ দেশের বৃহত্তম রিপোর্টিং সংগঠন হিসেবে মাঠের সাংবাদিকদের প্রকৃত প্রতিনিধি।
* এই সংগঠনকে উপেক্ষা করা কেবল দুঃখজনক নয়, বরং প্রেস কাউন্সিলের গ্রহণযোগ্যতা ও বিশ্বাসযোগ্যতাকেই প্রশ্নবিদ্ধ করে।
স্পষ্ট বক্তব্য:
* প্রেস কাউন্সিল বারবার ‘প্রটেক্টর’-এর পরিবর্তে ‘প্রিডেটর’-এর ভূমিকা পালন করছে।
* ১৯৭৪ সালের পুরনো আইনে কাউন্সিল গঠন আধুনিক সাংবাদিকতার বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যহীন।
* গণমাধ্যমের নীতিনির্ধারণী কাঠামোতে প্রকৃত সাংবাদিক প্রতিনিধিত্বের ঘাটতি গণতান্ত্রিক অংশগ্রহণ পরিপন্থী।
ডিআরইউ’র দাবি:
১. প্রেস কাউন্সিল আইন অবিলম্বে যুগোপযোগীভাবে সংশোধন করতে হবে।
২. ডিআরইউসহ মাঠপর্যায়ের প্রতিনিধিত্বকারী সংগঠনগুলোর অংশগ্রহণ অবশ্যই নিশ্চিত করতে হবে।
৩. কাউন্সিল গঠনে স্বচ্ছতা, বৈচিত্র্য ও গণতান্ত্রিক প্রতিনিধিত্ব নিশ্চিত করে একটি নীতিমালা প্রণয়ন করতে হবে।
ডিআরইউ মনে করে, সাংবাদিকদের কণ্ঠস্বর উপেক্ষা করে গণতন্ত্র ও সাংবাদিকতা পেশার মর্যাদা রক্ষা করা অসম্ভব।
স্টাফ রিপোর্টার: ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা ঠিক কোন স্ট্যাটাসে দেশটিতে আছেন, সে বিষয়ে বাংলাদেশের কাছে এখনো সুনির্দিষ্ট কোনো তথ্য নেই বলে জানিয়েছেন আন্তর্জা ...
স্টাফ রিপোর্টার: বঙ্গোপসাগরে সৃষ্ট মৌসুমি নিম্নচাপের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়ো হাওয়াসহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা তৈরি হয়েছে। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় দমকা হাওয়াসহ বৃষ্টি ও ব ...
স্টাফ রিপোর্টার: দেশের বিভিন্ন এলাকায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। সোমবার (১৭ আগস্ট) ভোর ৫টা ৩২ মিনিটে অনুভূত এ ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৩ দশমিক ০। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্য ...
স্টাফ রিপোর্টার: হামের টিকাদান কর্মসূচি রাষ্ট্রীয় ব্যবস্থার বাইরে বেসরকারি খাতে দেওয়ার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ তুলে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ সাবেক উপদেষ্টা ও সং ...
সব মন্তব্য
No Comments