দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে এক নারী চিকিৎসককে উত্ত্যক্ত ও হয়রানি করার অভিযোগে সাগর (২৫) নামে এক যুবককে এক বছরের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে দৌলতপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের জরুরী বিভাগে এ ঘটনা ঘটে। দন্ডপ্রাপ্ত সাগর দৌলতপুর থানা বাজার এলাকার বিপ্লব আজাদের ছেলে।
ভ্রাম্যমান আদালত সূত্র জানায়, দৌলতপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের জরুরী বিভাগে এক নারী চিকিৎসক কর্তব্য পালনকালে সাগর নামে স্থানীয় এক বখাটে যুবক তাকে নানাভাবে উত্ত্যক্ত ও হয়রানি করে। ঘটনটি উপজেলা প্রশাসনকে জানানো হলে দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. ওবায়দুল্লাহর নেতৃত্বে ভ্রাম্যমান আদালত ঘটনাস্থলে উপস্থিত হয়ে ওই যুবককে এক বছরের বিনাশ্রম করাদন্ড দেন।
দৌলতপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৌহিদুল হাসান তুহিন জানান, স্বাস্থ্যকমপ্লেক্সের জরুরী বিভাগে এক নারী চিকিৎসক চিকিৎসা দেওয়ার সময় সাগর নামে স্থানীয় এক যুবক তার সামনে দাড়িয়ে ওই চিকিৎসককে নানাভাবে হয়রানি ও উত্ত্যক্ত করে। এরআগেও ওই যুবক একই ঘটনা ঘটালে তাকে কয়েকবার মৌখিকভাবে সতর্ক করা হয়েছে। ঘটনাটি উপজেলা প্রশাসনকে অবহিত করা হলে ভ্রাম্যমান আদালত তাকে এক বছরের কারাদন্ড দিয়েছেন।
দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. ওবায়দুল্লাহ জানান, দৌলতপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের এক নারী চিকিৎসককে উত্ত্যক্ত ও হয়রানি করার অভিযোগে এক যুবককে এ বছরের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে।
সৈয়দ রাসেল আহমদ,সিলেট অফিস: গোলাপগঞ্জে অবৈধভাবে পিকআপে করে ভারতীয় মসলা পাচারের সময় একটি মসলাবাহী পিকআপ আটক করেছে স্থানীয় জনগণ। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে মালামাল জব্দ করে থানায় নিয়ে যায়।
< ...
পিরোজপুর অফিস: পিরোজপুরের নেছারাবাদে আট বছর আগে মোটরসাইকেল লেনদেন সংক্রান্ত বিরোধের জেরে মোটরসাইকেল চালক মিলন বাহাদুরকে হত্যা করে তার লাশ গুমের ঘটনায় এক যুবককে যাবজ্জীবন ও তার মাকে ৭ বছরের কারাদণ্ড ...
ডেস্ক রিপোর্ট: কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার সীমান্তবর্তী হিম্মতপুর এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ১ কোটি ১৪ লক্ষাধিক টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি ও থ্রি-পিস জব্দ ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় সন্ধ্যা নদী থেকে বেপরোয়া বালু উত্তোলনের কারণে ভয়াবহ ভাঙনের কবলে পড়েছে উপজেলার বিস্তীর্ণ এলাকা।বর্ষা মৌসুম শুরু হওয়ায় সাম্প্রতিক সময়ে এ ভাঙন আরও তীব ...
সব মন্তব্য
No Comments