বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের ২৪জন মেধাবী শিক্ষার্থী প্রভোস্ট অ্যাওয়ার্ড-২০২৩ লাভ করেছেন। ২০ অক্টোবর শুক্রবার সন্ধ্যায় হল মিলনায়তনে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেন।
হল প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ বিল্লাল হোসেন-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. জিয়া রহমান, বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ড. আতিউর রহমান এবং হলের আবাসিক শিক্ষক ড. সাবের আহমেদ চৌধুরী।
উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান অ্যাওয়ার্ড প্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, নৈতিক ও মানবিক মূল্যবোধ ধারণ করে দেশ ও জতির উন্নয়ন এবং মানবতার কল্যাণে শিক্ষার্থীদের কাজ করতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শ্রেনিকক্ষের পড়াশুনার পাশাপাশি সহশিক্ষামূলক কার্যক্রমে নিজেদেরকে সম্পৃক্ত করবে এবং বিশ্বমানের নাগরিক হিসেবে নিজেদের তৈনি করবে বলে উপাচার্য আশাবাদ ব্যক্ত করেন।
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন- মোঃ রিয়াজ উদ্দিন, মোঃ নাজমুল আরেফীন, মোঃ আবু নাসের, মোঃ তাহমিদ জামি, মোস্তাফিজুর রহমান, শাকিল আহমেদ, মোঃ আসিফ উদ্দিন মিয়া, মোঃ লুতফে তারিক রহমান, মোঃ মাজহারুল ইসলাম, মোঃ সারোয়ার ইকবাল, মোঃ সোহরাওয়ার্দি, বাদল মিয়া, মোঃ নওশাদ ইসলাম, পার্থ প্রতিম নাথ, বাদল মিয়া, মোঃ মহিউদ্দিন, আব্দুল্লাহ আল মামুন, মেহেদী হাসান অনিক, মোঃ জাহিদ হোসেন, মোহাম্মদ নেজাম উদ্দিন, সাইফুল ইসলাম তপু, রিজুয়ান মাহমুদ, শাহরিয়াদ ইসলাম ও মোঃ তাসনিম হাসান।
লুতুব আলি, কলকাতা সামাজিক দায়বদ্ধতা ও মানবসেবার এক অনন্য নজির গড়ে তুলল "ভাতাড় ব্লক আপডেট খবর"। সংস্থার পরিচালনায় ও ব্যবস্থাপনায়, "লাইফস্টাইল ওয়েলনেস সেন্টার"-এর সহযোগিতায়, "রামনগর সীড ...
ডেস্ক রিপোর্ট: শিক্ষার্থীদের বাস্তব কর্মক্ষেত্রের অভিজ্ঞতা ও কর্মসংস্থানের সুযোগ বাড়াতে রানার গ্রুপের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে ইউনিভার্সাল কলেজ বাংলাদেশ (ইউসিবিডি)। কর্মক্ষেত্রের চা ...
সৈয়দ মাহামুদ শাওন (রাজশাহী) : রাজশাহীর তানোর উপজেলার পাঁচন্দর ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের চা বিক্রেতা মাসুদ রানার মেয়ে মাহমুদা দারিদ্র্যকে জয় করে জামালপুর মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন।মাহমুদা ২০২৩ ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: দেশের চারটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ দিয়েছে সরকার। সোমবার ৮ জুন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের পৃথক চারটি প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত জানানো হ ...
সব মন্তব্য
No Comments