প্রতি বছর ৫ লাখ ৪০ হাজার মানুষ চরম তাপমাত্রায় মারা যাচ্ছে
আন্তর্জাতিক ডেস্ক: বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)-এর মহাপরিচালক য. টেড্রোস আধানস হেব্রিয়েসাস বলেছেন, জলবায়ু সংকট কোনো ভবিষ্যতের হুমকি নয়-এটি এখনই বাস্তবতা। এটি এখনই মানুষের জীবন ও স্বাস্থ্যব্যবস্থাকে প্রভাবিত হরছে।
তিনি বলেন, জলবায়ু পরিবর্তন এখন এমন এক বৈশ্বিক জরুরি অবস্থায় পরিণত হয়েছে, যা বিশ্বের প্রতিটি মানুসের জীবনে প্রভাব ফেলছে। তাঁর মতে, জলবায়ু সংকট মোকাবিলায় স্বাস্থ্য খাতেক এখনই প্রস্তুত হতে হবে এবং টেকসই স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে হবে।
WHO ও ব্রাজিলের যৌথ প্রতিবেদন
আজ ১৪ নভেম্বর এক যৌথ সংবাদ বিজ্ঞপ্তিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) ও ব্রাজিল সরকার (কপ৩০ সভাপতিত্বকারী দেশ) নতুন এক বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছে-Çop30 Special Report on Health and climate Change: Delivering the Belem Health Action Plan'
প্রতিবেদনে বলা হয়, জলবায়ু পরিবর্তনের প্রভাবে প্রতি বছর ৫ লাখ ৪০ হাজার মানুষ চরম তাপমাত্রায় মারা যাচ্ছে এবং বিশ্বব্যাপী প্রতি ১২টির মধ্যে ১টি হাসপাতাল জলবায়ুজনিত বিপর্যয়ে বন্ধ হয়ে যাওয়ার ঝুঁকিতে রয়েছে।
বিশ্বের গড় তাপমাত্রা ইতিমধ্যে শিল্প-পূর্ব সময়ের তুলনায় ১.৫ ডিগ্রী সেলসিয়াম বেড়ে গেছে। বর্তমানে ৩.৩ থেকে ৩.৬ বিরিয়ন মানুষ জলবায়ু পরিবর্তনের কারণে উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাস করছে।
হাসপাতালগুলো এখন ১৯১৯০ সালের তুলনায় ৪১% বেশী ক্ষতির ঝুঁকিতে , যা স্বাস্থ্যব্যবস্থাকে আরো দুর্বল করছে।
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে নতুন করে সংঘাত ছড়িয়ে পড়েছে। পৃথক দুই ঘটনায় রাজ্যে অন্তত ৫ জন নিহত হয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম ডেকান ...
আন্তর্জাতিক ডেস্ক: ক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে সংঘাত শুরু হলে তা আগের চেয়ে অনেক বেশি ধ্বংসাত্মক রূপ নিতে পারে বলে সতর্ক করেছে মিসর। দেশটির পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাতি বলেছেন, এমন সংঘাতের প্রভ ...
আন্তর্জাতিক ডেস্ক: উত্তরাখণ্ডের চামোলি জেলায় জোশিমঠ-বদ্রীনাথ রুটে নিখোঁজ হওয়া বেসরকারি হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে। দুর্ঘটনায় চালক ও ৫ যাত্রীসহ মোট ৬ জনই নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে জেলা প্রশাসন। ভা ...
আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলে গত ২৭ অক্টোবর অনুষ্ঠিত ২৬তম নেসেট নির্বাচনের পর সরকার গঠন নিয়ে গভীর রাজনৈতিক অচলাবস্থা তৈরি হয়েছে। ১২০ আসনের পার্লামেন্টে সরকার গঠনের জন্য প্রয়োজন ৬১ আসন, কিন্তু প্রধান ...
সব মন্তব্য
No Comments