নজরুল ইসলাম, তালা, প্রতিনিধিঃ আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করেছি, উচ্চ আদালতের নির্দেশনায় স্থগিত হয়ে যাওয়া সাতক্ষীরা জেলা বাস-মিনিবাস মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনকে ঘিরে দুই পক্ষের দ্বন্দ্বের জেরে সাতক্ষীরার বহুল প্রচারিত দৈনিক কালের চিত্র পত্রিকা অফিসে হামলার ঘটনা ঘটেছে।
এই হামলায় সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সহ.সভাপতি ও সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ সম্পাদিত দৈনিক কালের চিত্র পত্রিকা অফিসের জানালা দরজা ভাংচুর করা হয়।
এসময় হামলাকারীরা অধ্যক্ষ আবু আহমেদকে নানাভাবে গালিগালাজ করেছে। কলারোয়া প্রেসক্লাব দৈনিক কালের চিত্র পত্রিকা অফিসে এই ন্যাক্কারজনক হামলার জোর প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন।
যে বা যারা এই ঘটনার সাথে জড়িত তাদের বিরুদ্ধে কঠোর ভাবে আইনী ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে। বিবৃতিদাতারা হলেন-কলারোয়া প্রেসক্লাবের সভাপতি শেখ মোসলেম আহম্মেদ, সাধারণ সম্পাদক আব্দুর রহমান,সদস্য সরদার জিল্লুর সহ ক্লাবের সকল কর্মকর্তাবৃন্দ।
স্টাফ রিপোর্টার: দেশব্যাপী পুলিশের ব্যবহৃত যানবাহন লক্ষ্য করে সম্ভাব্য নাশকতার শঙ্কায় সর্বোচ্চ সতর্কতা জারি করেছে পুলিশ সদর দফতর।শনিবার (১ আগস্ট) পুলিশ সদর দফতরের অপারেশন্স কন্ট্রোল রুম থেকে পাঠানো ...
আন্তর্জাতিক ডেস্ক: ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও অবৈধভাবে যুক্তরাষ্ট্রে অবস্থানের প্রবণতা কমাতে ভিসা বন্ড কর্মসূচিকে স্থায়ী করেছে মার্কিন সরকার। পাইলট প্রকল্প হিসেবে পরিচালনার পর পররাষ্ট্র দপ্তর এই কর্ ...
স্টাফ রিপোর্টার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, মানুষ ও অন্যান্য প্রাণীর মধ্যে মৌলিক পার্থক্যের সবচেয়ে বড় ভিত্তি হলো তার দর্শন। একটি সুস্পষ্ট দর্শনের ওপর প্রতিষ্ঠিত না হলে মানুষ প ...
স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ সফররত যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর। শনিবার সকালে প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে ...
সব মন্তব্য
No Comments