মোংলা থেকে মো. নূর আলমঃ বিশ্ব ঐতিহ্য সুন্দরবনকে ঘিরে টেকসই পর্যটন উন্নয়ন পরিকল্পনা বিষয়ক কর্মশালা ৫ এপ্রিল মঙ্গলবার বিকেলে সোলিমার ইন্টারন্যাশনাল এবং ইউএসএইড’র আয়োজনে মোংলার টাইগার হোটেলে অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার বিকেল সাড়ে ৩টায় অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহি অফিসার কমলেশ মজুমদার। কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতা করেন মোংলাপোর্ট পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুর রহমান। কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন ইউএসএইড’র প্রাইভেট সেক্টরের কর্মকর্তা ক্রিস মেজারভি। প্রকল্পের লক্ষ্য এবং উদ্দ্যেশ্য তুলে ধরে বক্তব্য রাখেন বাংলাদেশ ইকোট্যুরিজম এন্ড কনজারভেশন এলায়েন্স’র চীফ অব পার্টি ক্রিস শীক। এছাড়া বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঢাকা বিশ^বিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন, খুলনা বিশ^বিদ্যালয়ের ফরেস্ট্রি এন্ড উড টেকনোলোজি ডিসিপ্লিন বিভাগের অধ্যাপক ড. মো. ওয়াসিউল ইসলাম, থানা অফিসার ইনচার্জ মো. মনিরুল ইসলাম, ট্যুরিস্ট পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা হেলাল উদ্দিন, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) এর মোংলার আহ্বায়ক পশুর রিভার ওয়াটারকিপার মো. নূর আলম শেখ ও জালিবোট মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান। কর্মশালায় বক্তারা বাংলাদেশের ফুঁসফুঁস বিশ^ ঐতিহ্য সুন্দরবনকে সুরক্ষা করে টেকসই পর্যটন শিল্প বিকাশে সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান। বক্তারা বলেন চেষ্টা করলে হয়তো আরেকটা তাজমহল তৈরি করা যাবে কিন্তু শত চেষ্টা করেও আরেকটা সুন্দরবন তৈরি করা যাবেনা। বক্তারা আরো বলেন সুন্দরবনে পর্যটন উন্নয়ন পরিকল্পনার সাথে স্থানীয় জনসাধারণকে সম্পৃক্ত করতে হবে। স্থানীয় মানুষের লোকায়ত জ্ঞান এবং সাংস্কৃতিক ঐতিহ্য ইকোট্যুরিজম উন্নয়নের সম্পদ হতে পারে। কর্মশালায় সুন্দরবনকে ঘিরে পর্যটন শিল্পের সাথে জড়িত এবং নানা শ্রেণীপেশার অর্ধশতাধিক মানুষ অংশগ্রহণ করেন।
স্টাফ রিপোর্টার: দেশব্যাপী পুলিশের ব্যবহৃত যানবাহন লক্ষ্য করে সম্ভাব্য নাশকতার শঙ্কায় সর্বোচ্চ সতর্কতা জারি করেছে পুলিশ সদর দফতর।শনিবার (১ আগস্ট) পুলিশ সদর দফতরের অপারেশন্স কন্ট্রোল রুম থেকে পাঠানো ...
আন্তর্জাতিক ডেস্ক: ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও অবৈধভাবে যুক্তরাষ্ট্রে অবস্থানের প্রবণতা কমাতে ভিসা বন্ড কর্মসূচিকে স্থায়ী করেছে মার্কিন সরকার। পাইলট প্রকল্প হিসেবে পরিচালনার পর পররাষ্ট্র দপ্তর এই কর্ ...
স্টাফ রিপোর্টার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, মানুষ ও অন্যান্য প্রাণীর মধ্যে মৌলিক পার্থক্যের সবচেয়ে বড় ভিত্তি হলো তার দর্শন। একটি সুস্পষ্ট দর্শনের ওপর প্রতিষ্ঠিত না হলে মানুষ প ...
স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ সফররত যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর। শনিবার সকালে প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে ...
সব মন্তব্য
No Comments