রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় নাগরিক উদ্যোগের কমিউনিটিভিত্তিক বিরোধ মীমাংসার মাধ্যমে ন্যায়বিচার প্রাপ্তিতে জেন্ডার ন্যায়তাভিত্তিক অভিগম্যতা বৃদ্ধি প্রকল্পের আওতায় বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক আন্দোলন ও আমাদের করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৪ আগস্ট) বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আরজেএমএফ সদস্য ফিরোজা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নারী ভাইস চেয়ারম্যান নাজনিন জাহান পলি। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা দিপীকা রাণী সেন বানারীপাড়া প্রেসক্লাব সভাপতি রাহাদ সুমন,উপজেলা এনজিও সমন্বয় পরিষদের সভাপতি এটিএম মোস্তফা সরদার,সাধারণ সম্পাদক এস মিজানুল ইসলাম ও এনজিও ব্যক্তিত্ব আবু নাসের মাসুদ।
নাগরিক উদ্যোগের বরিশালের কো-অর্ডিনেটর সুপ্রিয় দত্তের প্রাণবন্ত সঞ্চালনায় এছাড়াও বক্তৃতা করেন প্রেসক্লাবের সহ-সভাপতি শিক্ষক কেএম শফিকুল আলম জুয়েল, আরজেএমএফ সদস্য মাষ্টার রুহুল আমিন, নারী ইউপি সদস্য সন্ধ্যা রাণী সরকার প্রমুখ। সভায় নাগরিক উদ্যোগের বানারীপাড়া উপজেলা কো-অর্ডিনেটর মহসিন মিয়াসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বেশ কয়েকজন শিক্ষক, নারী ইউপি সদস্য ও নারী নেত্রীরা উপস্থিত ছিলেন।
পিরোজপুর অফিস: পিরোজপুরের নেছারাবাদে আট বছর আগে মোটরসাইকেল লেনদেন সংক্রান্ত বিরোধের জেরে মোটরসাইকেল চালক মিলন বাহাদুরকে হত্যা করে তার লাশ গুমের ঘটনায় এক যুবককে যাবজ্জীবন ও তার মাকে ৭ বছরের কারাদণ্ড ...
ডেস্ক রিপোর্ট: কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার সীমান্তবর্তী হিম্মতপুর এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ১ কোটি ১৪ লক্ষাধিক টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি ও থ্রি-পিস জব্দ ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় সন্ধ্যা নদী থেকে বেপরোয়া বালু উত্তোলনের কারণে ভয়াবহ ভাঙনের কবলে পড়েছে উপজেলার বিস্তীর্ণ এলাকা।বর্ষা মৌসুম শুরু হওয়ায় সাম্প্রতিক সময়ে এ ভাঙন আরও তীব ...
বেলাল হোসেন ঠাকুরগাঁও প্রতিনিধিঃ অর্থ আত্মসাৎ ও জাল চেকের মাধ্যমে প্রতারণার অভিযোগে ঠাকুরগাঁও চেম্বারের সাবেক সভাপতি, জেলা বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও রাজ্জাক গ্রুপের চেয়ারম্যান ...
সব মন্তব্য
No Comments