ডেস্ক রিপোর্ট: ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় হাইকোর্টের একটি বেঞ্চ কতৃক আজ সব আসামীকে খালাস দেয়ার ঘটনায় ক্ষোভ এবং উদ্বেগ প্রকাশ করে আজ ২ ডিসেম্বর ২০২৪ বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) এক বিবৃতি প্রদান করেছে। সিপিবি সভাপতি মো. শাহ আলম এবং সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স আজ এই বিবৃতিতে বলেন, ২০০৪ সালের ২১ আগস্টের গ্রেনেড হামলা, হত্যাকাণ্ডের ঘটনা জাতীয় জীবনে এবং দেশের রাজনৈতিক পরিমন্ডলে এক ন্যাক্কারজনক ঘটনা। কোন শান্তিপ্রিয় এবং গণতন্ত্রকামী নাগরিকই এই নির্মম হামলার বিনা শাস্তিতে যেতে দিতে পারে না।
আজ আসামীদের ঢালাওভাবে খালাস দেয়া এবং বিচারিক আদালতের বিচারকে অবৈধ ও বাতিল ঘোষণার মধ্যদিয়ে হাইকোর্ট আরেকটি বিচারহীনতার সংস্কৃতির উদাহরণ সৃষ্টি করলো।
২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার আজকের এই রায় হামলায় নিহত ও আহতদের স্বজনদের প্রতি চরম অবিচারের প্রতিফলন ঘটালো।
এই রায়ের মধ্যদিয়ে ঢালাওভাবে সব আসামীকে খালাস দেয়ায় আগামীদিনে ফ্যাসিবাদ ও রাষ্ট্রীয় সন্ত্রাসবাদকে মদদ যোগাবে। এই রায় বিগত স্বৈরাচারের পদক অনুসরণ করবে, আইনের শাসনের যথাযথ বরখেলাপ বলে সিপিবি মনে করে। বিবৃতিতে হত্যাকাণ্ডের সাথে জড়িত ও এর নেপথ্যের হোতাদের চিহ্নিত, দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে বলা হয়, এই বিচার নিয়ে নানা ধরনের প্রহসন সংগঠিত হয়েছে। দেশবাসী আর কোন প্রহসন দেখতে চায় না। সেই সঙ্গে এই রায়ের বিরুদ্ধে সরকারের আপিল করার সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়ন করে অবিলম্বে প্রকৃত দোষীদের শাস্তি নিশ্চি করার দাবি জানান নেতৃবৃন্দ।
ডেস্ক রিপোর্ট: ভারতে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় ঐতিহাসিক ও ঐতিহ্যবাহী মসজিদ, মাদ্রাসা ও ওয়াকফ সম্পত্তি ধ্বংস এবং মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় স্বাধীনতা হরণের অভিযোগ তুলে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ...
স্টাফ রিপোর্টার: ঢাকা মহানগর উত্তর বিএনপির ৫১ সদস্য বিশিষ্ট বিদ্যমান আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয়েছে। আজ মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর ২০২৬) এক সংশোধিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে জান ...
স্টাফ রিপোর্টার: জ্বালানি তেলের দাম বৃদ্ধি, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি, গ্যাস-বিদ্যুৎ-পানি সংকট এবং বেহাল আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সমাবেশ করেছে গণতান্ত্রিক যুক্তফ্রন্ট।মঙ্গ ...
পঞ্চগড় প্রতিনিধি: পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, ফ্যাসিবাদের সঙ্গে কোনো ধরনের আপস বা আতাত না করে দলীয় নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে। একই সাথে তিনি বলেছেন, আসন্ন স্থানীয় নির্বাচনে জয় ...
সব মন্তব্য
No Comments