পাভেল ইসলাম মিমুল রাজশাহী অফিস: রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) নব নিযুক্ত ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড.মো.জাহাঙ্গীর আলম ক্যাম্পাসে অবস্থিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে মঙ্গলবার (২২ আগস্ট) পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি জানান।
একই সাথে তিনি ১৫ আগস্টে এবং ২১ আগস্টে গ্রেনেড হামলায় নিহত সকলের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি পৃথক পৃথকভাবে পুস্পস্তবক অর্পণ করেন।
এসময় তিনি বলেন,জাতির জনক বঙ্গবন্ধুর আদর্শ অনুসরণের মাধ্যমে রুয়েটকে আমরা একটি আন্তর্জার্তিক মানের বিশ্ববিদ্যালয়ে পরিণত করবো।
শ্রদ্ধাঞ্জলি নিবেদনকালে উপস্থিত ছিলেন রুয়েট সাবেক দায়িত্বপ্রাপ্ত ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড.মো.সাজ্জাদ হোসেন,পুরকৌশল অনুষদের ডীন অধ্যাপক ড.মো. নিয়ামুল বারী,তড়িৎ ও কম্পিউটার কৌশল অনুষদের ডীন অধ্যাপক ড.মো. রবিউল ইসলাম,ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড.মো. রবিউল আওয়াল,গবেষণা ও সম্প্রসারণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড.মো. ফারুক হোসেন,পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের পরিচালক অধ্যাপক ড.মিয়া মো.জগলুল সাদত প্রমুখ।
এর আগে সকালে রুয়েটে বাস্তবায়নাধীন প্রকল্পের পরিচালক এবং সকল ঠিকাদারদের সাথে মতবিনিময় সভায় মিলিত হোন এবং তাদের কর্মকান্ডের অগ্রগতি সম্পর্কে অবহিত হোন। এসময় তিনি সবাইকে স্ব স্ব কর্মকান্ড সুষ্ঠভাবে ও দ্রুততার সাথে এগিয়ে নেয়ার আহবান জানান।
এছাড়াও তিনি বিভিন্ন কমিটির সাথে মতবিনিময় সভায় মিলিত হয়ে তাদের কর্মকান্ড সম্পর্কে অবহিত হোন এবং বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।
এছাড়া সোমবার তিনি সকল হল প্রভোস্টদের নিয়ে আলোচনা সভায় মিলিত হোন। এসময় তিনি শিক্ষার্থীদের কাউন্সিলিংয়ের জন্য দ্রুততার সাথে মনোচিকিৎসক নিয়োগদানের পাশাপাশি সুপেয় পানি সবরবরাহের জন্য নির্দেশনা প্রদান করেন।সোমবার বিকেলে তিনি পিএইচ.ডি শিক্ষার্থীদের ফলাফল প্রকাশ করেন।
দেশের প্রাথমিক, মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে টানা তিন দিনের ছুটি শুরু হচ্ছে আগামী রোববার (১২ এপ্রিল) থেকে, যা চলবে মঙ্গলবার (১৪ এপ্রিল) পর্যন্ত। শিক্ষা মন্ত্রণাল ...
স্টাফ রিপোর্টার: শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন আজ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রাম এবং এ অঞ্চলের মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডসমূহের এসএসসি ও সম ...
স্টাফ রিপোর্টার: দেশের নতুন প্রজন্মকে সংসদীয় কার্যক্রম সম্পর্কে সরাসরি অভিজ্ঞতা দিতে জাতীয় সংসদের দর্শনার্থী গ্যালারিতে শিক্ষার্থীদের জন্য স্থায়ী আসন সংরক্ষণের প্রস্তাব দিয়েছেন শিক্ষা ও প্রাথমিক-গ ...
স্টাফ রিপোর্টার: শিক্ষার্থীদের জন্য সাপ্তাহিক ছুটির কাঠামোয় পরিবর্তন এনে শনিবার শিক্ষাপ্রতিষ্ঠানে সশরীরে ক্লাস চালুর পরিকল্পনা করছে শিক্ষা মন্ত্রণালয়। এ ক্ষেত্রে রোববার অনলাইনে শিক্ষা কার্যক্রম পরি ...
সব মন্তব্য
No Comments