মো: ইকবাল হোসেন, কয়রা (খুলনা) প্রতিনিধি: জুন, জুলাই ও আগস্ট- এই তিন মাসের নিষেধাজ্ঞা শেষে রবিবার (১ সেপ্টেম্বর) থেকে সুন্দরবনে মাছ, কাঁকড়া, মধু আহরণে জেলেরা প্রবেশ করতে শুরু করেছেন। জেলেদের পদচারণে সুন্দরবন আবারও সরব হয়ে উঠছে। পূর্ব ও পশ্চিম সুন্দরবনের ১৬টি ফরেস্ট স্টেশন থেকে ১২ হাজার বৈধ বিএলসিধারী জেলে পাস-পারমিট নিয়ে মাছ ও কাঁকড়া শিকার করছে। এমনটাই জানিয়েছেন, পশ্চিম সুন্দরবনের বিভাগীয় বন কর্মকর্তা আবু নাসের মোহাম্মদ মহসিন হোসেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ২ সেপ্টেম্বর পর্যন্ত অর্ধেক বিএলসিধারী জেলে পারমিট নিয়ে সুন্দরবনে প্রবেশ করেছেন।
মাছের জন্য খেওলা, চরপাতা ও গয়স্য জালের পাস ইস্যু করা হয়েছে। রেকর্ডসংখ্যক কাঁকড়ার পারমিট নিয়েছেন জেলেরা। তবে মধু আহরণের জন্য এখন পর্যন্ত ফরেই স্টেশন থেকে মৌয়ালরা পাস গ্রহণ করেননি। স্টেশন কর্মকর্তারা জানিয়েছেন দু-এক দিনের মধ্যে মধু সংগ্রহের পাস নিতে মৌয়ালরা হাজির হবেন।
মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) সকাল ১১টায় কয়রার দেউলিয়া মাছের আড়ত ও বেদকাশির ফুলতলা আড়তে গিয়ে দেখা যায়, সুন্দরবনের চিংড়ি, দাতনে, পারশে, কাউন, পায়রা, চ্যাটাবেলে, ভেটকি, পেশাসহ অন্যান্য মাছে আড়ত ভরে উঠেছে। তবে ছোট প্রজাতির মাছের পরিমাণ বেশি দেখা যায়। বন বিভাগের নির্দেশনা না মেনে অনেক জেলে ঘন ফাঁসের চরপাতা ও ভেষালি জালে মাছ শিকার করায় চিংড়িসহ ছোট মাছ বেশি ধরা পড়েছে। তবে রেকর্ড পরিমাণ মাছ জালে ধরা পড়ায় জেলেরা বেশ খুশি।
৫ নম্বর কয়রা গ্রামের জেলে গোলাম সরদার জানান, তিন মাস পর কাশিয়াবাদ ফরেস্ট স্টেশন থেকে পাস নিয়ে গত রবিবার রাতে সুন্দরবনে চরপাতার জালে মাছ ধরতে গিয়ে
আশানুরূপ মাছ পেয়েছি। মহেশ্বরীপুরের জেলে আজিজল জানায়, বানিয়াখালী ফরেস্ট স্টেশন থেকে পাস নিয়ে বনে মাছ শিকার করে প্রথম দিনে ভালো মাছ পেয়েছি। তিন মাস পর পাস পারমিট চালু হওয়ায় জেলেদের চোখে মুখে হাসির ছাপ লক্ষ করা গেছে।
কাশিয়াবাদ ফরেস্ট স্টেশন কর্মকর্তা নির্মল কুমার মণ্ডল বলেন, নিষেধাজ্ঞার পর প্রথম দিনে পাঁচ শতাধিক বিএলসিধারী জেলে তার স্টেশন থেকে মাছ, কাঁকড়ার পারমিট নিয়ে সুন্দরবনে প্রবেশ করেছে। তবে তারা যেন ছোট প্রজাতির মাছ শিকার করতে না পারেন সেদিকে সতর্ক দৃষ্টি রাখা হয়েছে। এ জন্য অভিযান অব্যাহত থাকবে।
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : মোবাইল ফোনে পরিচয়ের সূত্রধরে ইতালি প্রবাসী পরিচয়ে প্রেমের ফাঁদে ফেলে এক নারীর (৩৫) সাথে সম্পর্ক গড়ে তোলে প্রতারক শান্ত। পরে বিয়ের প্রলোভন দেখিয়ে ওই নারীকে লঞ্চে নিয়ে বাড়িতে ...
আহাছানুল মতিন নান্নু প্রতিনিধি বোচাগঞ্জ দিনাজপুর: বোচাগঞ্জ উপজেলার ৪৩ নম্বর কড়ই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নির্ধারিত সময়ে শিক্ষকরা উপস্থিত না হওয়ায় বিদ্যালয় প্রাঙ্গণে অপেক্ষা করতে দেখা গেছে কোমলম ...
রাহাদ সুমন, বরিশাল: সরকারি চাকরির বিধিমালা লঙ্ঘন করায় বরিশালের বানারীপাড়া উপজেলার বিশারকান্দি ইউনিয়নের ভূমি উপ সহকারী কর্মকর্তা সাজাপ্রাপ্ত আসামী আছমা আক্তারকে চাকরি থেকে অপসারন করা ...
পিরোজপুর অফিস: পিরোজপুর জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে অসহায় রিকশাচালক ও কর্তব্যরত ট্রাফিক পুলিশ সদস্যদের মাঝে ছাতা বিতরণ করা হয়েছে। বুধবার (১ জুলাই) সকালে জেলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে আয় ...
সব মন্তব্য
No Comments