সুমন আদিত্য,জামালপুর প্রতিনিধিঃ জামালপুরের সরিষাবাড়ীতে রেলওয়ে কর্তৃপক্ষের অভিযানে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।
রোববার (১৩ মার্চ) সকাল থেকে দিনব্যাপী সরিষাবাড়ী রেলওয়ে স্টেশন এলাকায় এ উচ্ছেদ অভিযান চলে। উচ্ছেদ অভিযানে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের আংশিক অংশও ভেঙে দেওয়া হয়।
রেলওয়ে সূত্র জানায়, সরিষাবাড়ী রেলওয়ে স্টেশন এলাকা নির্ধারিত সীমানা নিরাপত্তা বলয়ের মধ্যে রাখতে সম্প্রতি চারদিকে কন্ট্রোল এক্সেস প্রাচীর নির্মাণ কার্যক্রম শুরু হয়। নির্ধারিত এলাকার মধ্যে অবৈধভাবে বিভিন্ন কার্যালয়, বাসাবাড়ি ও দোকানপাট গড়ে ওঠায় তাদের সরে যেতে নোটিশ দেয় রেল বিভাগ। কর্তৃপক্ষের আদেশ অমান্য করায় রোববার সকাল থেকে বুলডোজার দিয়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ চালানো হয়।
অভিযান পরিচালনা করেন ঢাকা বিভাগীয় রেলওয়ের এস্টেট অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সফি উল্লাহ। এসময় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাইযুল ওয়াসীমা নাহাতসহ থানা পুলিশ, জিআরপি ও রেলওয়ে নিরাপত্তাকর্মীরা উপস্থিত ছিলেন।
রেলওয়ের বিভাগীয় এস্টেট অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সফি উল্লাহ জানান, স্টেশন এলাকায় কন্ট্রোল এক্সেস প্রাচীর নির্মাণের জন্য অবৈধ স্থাপনা সরিয়ে নিতে বারবার বলা হয়েছে। আদেশ না মানায় শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।
স্টাফ রিপোর্টার: আজ ১ আগস্ট থেকে দেশের সব ধরনের গণপরিবহনে গ্লোবাল পজিশনিং সিস্টেম (জিপিএস) ডিভাইস সংযোজন ও সচল রাখা বাধ্যতামূলক করেছে সরকার। জিপিএস সংযুক্ত ও সচল না থাকলে কোনো গণপরিবহনের নতুন নিবন্ধন ...
স্টাফ রিপোর্টার: ঢাকায় যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গোর এবং বাংলাদেশে নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর মধ্যে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। কূটনৈতিক সূত্রে জানা গেছে, যুক্তরাষ্ ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশে তার প্রথম সরকারি সফর শেষে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক যুক্তরাষ্ট্রের বিশেষ দূত রাষ্ট্রদূত সার্জিও গর।সফরকা ...
স্টাফ রিপোর্টার: ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের মূল্য নির্ধারণ করেছে সরকার। আগস্ট মাসের জন্য প্রতি লিটার ডিজেল ১১৫ টাকা, অকটেন ১৪৫ টাকা, পেট্রোল ১৪০ টাকা ও কেরোসিন ১৩৫ টাকায় অপরিবর্তিত রাখা হয়েছে।ব ...
সব মন্তব্য
No Comments