২৪ ঘন্টায় ডেঙ্গুতে কোন মৃত্যু নেই, আক্রান্ত ৩৭৩

প্রকাশ : 15 Dec 2024
২৪ ঘন্টায় ডেঙ্গুতে কোন মৃত্যু নেই, আক্রান্ত  ৩৭৩



ডেস্ক  রিপোর্ট: গত ২৪ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কোন মৃত্যু নেই । চলতি বছরের জানুয়ারি থেকে এপর্যন্ত ডেঙ্গুতে ৫৪৮ জনের মৃত্যু হয়েছে।এরমধ্যে পুরুষ ২৬৪ জন ও নারী ২৮৪ জন।


আজ স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সী অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানিয়েছেন।


বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘন্টায় দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৩৭৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এরমধ্যে পুরুষ ২৩৮ জন ও নারী ১৩৫ জন।


চলতি বছরের ১ জানুয়ারি থেকে এপর্যন্ত ডেঙ্গু  আক্রান্ত হয়ে সারাদেশে মোট ৯৮ হাজার ৮৭৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।এরমধ্যে পুরুষ ৬২ হাজার ৪০৯ জন ও নারী ৩৬ হাজার ৪৬৭ জন।


 

সম্পর্কিত খবর

;